রূপকথার আরও কাছে লেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০১৬, ১৬:০১আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ১৬:০৬

রূপকথার আরও কাছে লেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় রবিবার সান্ডারল্যান্ডকে হারানোর পর গ্যালারিতে অবিরাম চিৎকার হচ্ছে, 'আমরা ইপিএল জিতছি, আমরা ইপিএল জিতছি।' চোখের জলে সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছেন লেস্টার সিটির কোচ ক্লদিও র‌্যানিয়েরি।

সত্যি ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা থেকে খুব অল্প দূরত্বে ভার্ডি-মাহারেজরা। আর মাত্র ৯ পয়েন্ট। আর তাতেই অসম্ভবকে সম্ভব করবে লেস্টার সিটি। প্রিমিয়ার লিগের ইতিহাসে লেখা হবে নতুন রূপকথার এক অধ্যায়।

চোখের জলে সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছেন লেস্টার সিটির কোচ ক্লদিও র‌্যানিয়েরি

এদিন শুরুর থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে লেস্টার। কিন্তু প্রথমার্ধে কোনও গোল হয়নি। বিরতির পরে জেমি ভার্ডির গোলে ১-০ গোলে এগিয়ে যায় লেস্টার। সমতা ফেরাতে সুযোগের পর সুযোগ তৈরি করে সান্ডারল্যান্ড। অবিশ্বাস্য সব গোলের সুযোগ নষ্ট করে তারা। ইনজুরি টাইমে ভার্ডির দ্বিতীয় গোলে লিগ টেবলে সাত পয়েন্ট ক্লিয়ার হয়ে গেল র‌্যানিয়েরির দল। বাকি পাঁচ ম্যাচ থেকে তিনটে জয় দরকার।

গত মৌসুমে একের পর এক গোল করে যাওয়া ভার্ডি বলেন, 'শিরোপার দিকে আরও এক ধাপ এগিয়ে গেলাম গোলাম আমরা। শেষ কয়েক ম্যাচে কী হবে কেউ জানে না কিন্তু আমরা ঠিক দিকেই এগোচ্ছি।'

ম্যাচ শেষে আবার টুইটার জুড়েও লেস্টারের প্রশংসা। আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে লেস্টারের প্রাক্তন ফুটবলার গ্যারি লিনেকার পোস্ট করেন, ‘এত পয়েন্ট এগিয়ে। মনে হচ্ছে আমি কেঁদে দেব।' লিভারপুলের প্রাক্তন কোচ গ্রেম সৌনেস লিখেছেন, আমার মনে হয় লেস্টার জিতে যাবে। এটা সত্যিই ফুটবলের জন্য খুব বড় একটা মুহূর্ত।'

চেলসির প্রাক্তন কোচ হোসে মোরিনহো পর্যন্ত বললেন, 'র‌্যানিয়েরি যোগ্য প্রিমিয়ার লিগ জেতার। র‌্যানিয়েরিকে আমি খুব শ্রদ্ধা করি। আমি চাই ও জিতুক।'

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি