ইরাকের সঙ্গে এগিয়ে থেকে বিরতিতে নরওয়ে

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ জুন ২০২৬, ০৫:০৯আপডেট : ১৭ জুন ২০২৬, ০৫:০৯

নরওয়ের আর্লিং হলান্ড এবং ইরাকের আইমেন হুসেইনের গোলে জমে উঠেছে বিশ্বকাপের ‘আই’ গ্রুপের ম্যাচ। বোস্টনের স্টেডিয়ামে প্রথমার্ধ শেষে নরওয়ে ২–১ গোলে এগিয়ে রয়েছে।

ম্যাচের ২৯ মিনিটে প্রথমে এগিয়ে যায় নরওয়ে। ডেভিড মোলারের বাঁ প্রান্তের ক্রসে পা ছুঁইয়ে বল জালে পাঠান আর্লিং হলান্ড। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই গোলের দেখা পান।

তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি ইরাক। ৩৯ মিনিটে বাঁ প্রান্ত থেকে আমির আল আম্মারির নিখুঁত ক্রসে লাফিয়ে উঠে হেডে গোল করেন আইমেন হুসেইন। এই গোলেই সমতায় ফেরে ইরাক।

সমতায় ফেরার মাত্র কয়েক মিনিটের মধ্যেই আবারও এগিয়ে যায় নরওয়ে। ৪৩ মিনিটে গোলরক্ষক জালাল হাসানের ভুলে জন্ম নেয় দ্বিতীয় গোলটি। বল ক্লিয়ার করতে গিয়ে তার শট সরাসরি হলান্ডের পায়ে লেগে জালে জড়িয়ে যায়।

প্রথমার্ধে তাই ম্যাচের নিয়ন্ত্রণ কয়েকবারই হাতবদল হয়। নরওয়ে আক্রমণে ধারালো থাকলেও ইরাকও প্রতিআক্রমণে যথেষ্ট কার্যকর ছিল। বিশেষ করে ইরাকের গোলের পর ম্যাচে উত্তেজনা আরও বেড়ে যায়।

বিরতিতে নরওয়ে ২–১ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সুযোগ এখনো দুই দলেরই রয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
প্রধান তেল পাইপলাইন বন্ধ করলো সৌদি আরব
ইরাক-ইরান সীমান্ত বন্ধ করলো বাগদাদ
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
সর্বশেষ খবর
বালুচর, নদী আর খোলা আকাশে তিস্তার অন্যরকম সৌন্দর্য
বালুচর, নদী আর খোলা আকাশে তিস্তার অন্যরকম সৌন্দর্য
চ্যাটজিপিটির বানানো সাক্ষ্য আদালতে, আইনজীবীকে ৫ হাজার ডলার জরিমানা
চ্যাটজিপিটির বানানো সাক্ষ্য আদালতে, আইনজীবীকে ৫ হাজার ডলার জরিমানা
বিজিবির সিপাহী পদে পুরুষ ও নারী প্রার্থী নিয়োগে বিজ্ঞপ্তি
বিজিবির সিপাহী পদে পুরুষ ও নারী প্রার্থী নিয়োগে বিজ্ঞপ্তি
কারিপাতা-দইয়ে মুচমুচে চিংড়ি
কারিপাতা-দইয়ে মুচমুচে চিংড়ি
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা