মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২৬, ০৬:২৫আপডেট : ১৭ জুন ২০২৬, ০৬:২৯

বিশ্বকাপে শিরোপা রক্ষার অভিযানে আজ সকাল ৭টায় মাঠে নামছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে তার আগেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শুরুর একাদশ ঘোষণা করেছে।  তাতে মেসির নেতৃত্বেই মাঠে নামছে আলবেসেলেস্তেরা। 

ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন ছিল লিওনেল মেসি শুরুর একাদশে থাকা নিয়ে। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় ছিলেন তিনি। তবে স্ক্যালোনি মেসিকে শুরুর একাদশে রেখেছেন। 

অন্যদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন এমিলিয়ানো মার্তিনেজ। ২০২২ বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ী এবং অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক ম্যাচ খেলার জন্য প্রস্তুত আছেন।

রক্ষণভাগে ল্যাফট ব্যাক হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন ফাকুন্দো মেদিনা। রাইট ব্যাক হিসেবে থাকছেন গঞ্জালো মন্টিয়েল। ফলে নাহুয়েল মোলিনাকে বিশ্বকাপ অভিযান শুরু করতে হচ্ছে বেঞ্চে বসেই।

এবার দেখে নিন মেসিদের একাদশ:

এমিলিয়ানো মার্তিনেজ; মন্টিয়েল, রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, মেদিনা, দে পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, আলমাদা, লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজ।

/এফআইআর/
সম্পর্কিত
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মেসি!
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
সর্বশেষ খবর
বালুচর, নদী আর খোলা আকাশে তিস্তার অন্যরকম সৌন্দর্য
বালুচর, নদী আর খোলা আকাশে তিস্তার অন্যরকম সৌন্দর্য
চ্যাটজিপিটির বানানো সাক্ষ্য আদালতে, আইনজীবীকে ৫ হাজার ডলার জরিমানা
চ্যাটজিপিটির বানানো সাক্ষ্য আদালতে, আইনজীবীকে ৫ হাজার ডলার জরিমানা
বিজিবির সিপাহী পদে পুরুষ ও নারী প্রার্থী নিয়োগে বিজ্ঞপ্তি
বিজিবির সিপাহী পদে পুরুষ ও নারী প্রার্থী নিয়োগে বিজ্ঞপ্তি
কারিপাতা-দইয়ে মুচমুচে চিংড়ি
কারিপাতা-দইয়ে মুচমুচে চিংড়ি
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা