লাল কার্ড পাওয়ার মতো অপরাধ করেছেন মেসি?

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২৬, ১১:৫৮আপডেট : ১৭ জুন ২০২৬, ১৬:৪৮

লিওনেল মেসির প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা রক্ষার অভিযান দারুণভাবে শুরু করেছে আর্জেন্টিনা। এই হ্যাটট্রিকের সুবাদে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডও স্পর্শ করেছেন আর্জেন্টিনা অধিনায়ক। তবে ইতিহাস গড়ার এই রাতে ছায়া ফেলেছে একটি বিতর্কও। ম্যাচের সময় আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্দির ওপর মেসির কড়া একটি চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

প্রথমার্ধের মাঝামাঝি আর্জেন্টিনা ১-০ ব্যবধানে এগিয়ে থাকার সময় ঘটনাটি ঘটে। বল দখলের লড়াইয়ে মান্দির ওপর কড়া চ্যালেঞ্জ করেন মেসি। রিপ্লেতে দেখা যায়, তার বুট আলজেরিয়ান ডিফেন্ডারের পায়ের পেছনের অংশে লেগেছে।

পোলিশ রেফারি শিমন মারচিনিয়াক ফাউলের বাঁশি বাজালেও মেসিকে কোনও কার্ড দেখাননি। একই সঙ্গে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) থেকেও গুরুতর ফাউলের পর্যালোচনার সুপারিশ করা হয়নি। চিকিৎসা নেওয়ার পর অবশ্য খেলা চালিয়ে যেতে সক্ষম হন মান্দি।

রেফারির এই সিদ্ধান্ত ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেক সমর্থকই প্রশ্ন তোলেন, ৮ বারের ব্যালন ডি’অর-জয়ী তারকা কি বিশেষ সুবিধা পেয়েছেন?

ইএসপিএনের বিশ্লেষক আলে মোরেনোও চ্যালেঞ্জটিকে লাল কার্ডযোগ্য বলে রায় দিয়েছেন। তার ভাষায়, ‘এটি শতভাগ লাল কার্ড। এমন সিদ্ধান্ত সেই ধারণাকে আরও শক্তিশালী করে যে বড় তারকারা অনেক সময় বিশেষ সুবিধা পেয়ে থাকেন।’

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মেসি!
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
সর্বশেষ খবর
নতুন মিক্সড রিয়েলিটি হেডসেট আনছে মেটা?
নতুন মিক্সড রিয়েলিটি হেডসেট আনছে মেটা?
জনবল নেবে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল
জনবল নেবে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল
মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক জ্বালানি সরবরাহ সুরক্ষায় একসঙ্গে কাজ করবে ব্রিকস
মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক জ্বালানি সরবরাহ সুরক্ষায় একসঙ্গে কাজ করবে ব্রিকস
মুখের কালচে দাগ কমাতে ঘরোয়া রূপচর্চা
মুখের কালচে দাগ কমাতে ঘরোয়া রূপচর্চা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন