পুরো ম্যাচ খেলে রোনালদো বল স্পর্শ করেছেন ২৫ বার, তার কারণেই হার?

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০২৬, ০১:৩৬আপডেট : ১৮ জুন ২০২৬, ০২:১০

ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল বিশ্বের এক অবিস্মরণীয় নাম। একসময় তাকে ভিনগ্রহের ফুটবলার বলতেন ক্রীড়াপ্রেমীরা। কিন্তু আজ রোনালদোর বয়স ৪১। তবে এখনও এবারের বিশ্বকাপের শিরোপার অন্যতম দাবিদার পর্তুগালের প্রধান স্ট্রাইকার তিনি। কঙ্গোর বিপক্ষেও শুরু করেছেন, মাঠে ছিলেন ম্যাচের শেষ পর্যন্ত। তবে গোলের দেখাতো পানইনি উল্টো মিস করেছেন সহজ সহজ সুযোগ।

পেছন থেকে আসা অসাধারণ বলগুলো করেছেন লক্ষ্যভ্রষ্ট। তিনি ৯০ মিনিট খেলেছেন- এই নিয়ে সমালোচনা করেছেন ম্যাচের ধারাভাষ্যকার। কেউ কেউ বলছেন রোনালদোর মিসের কারণেই হেরেছে pপর্তুগাল।

ম্যাচের প্রথমার্ধে একেবারেই নিষ্প্রভ ছিলেন ফুটবলের এই মহাতারকা। কিন্তু দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ পেয়েছেন। রোনালদো সবচেয়ে সহজ সুযোগ পেয়েছিলেন ম্যাচের ৬৯ মিনিটে। একদম গোলপোস্টের সামনে ফাঁকায় বলটি পেয়ে যান। তবে যেভাবে তিনি শট নিয়েছেন মনেই হয়নি এটি সেই রোনালদো। বার থেকে দূর দিয়ে বলটি চলে যায়।

৭৩ মিনিটে আরেকটি সহজ সুযোগ। তবে সেটিও একইভাবে মিস করলেন। তার মিসে সতীর্থরাও বিরক্তি প্রকাশ করেন।

ফুটবল বিষয়ক অ্যাপে দেওয়া রোনালদোর স্ট্যাট দেখলেই বোঝা যায় তিনি আজ কত বাজে ছিলেন। গোলমুখে কোনও শটই নিতে পারেননি। তিনটি শট নিয়েছেন ১০০ মিনিট স্থায়িত্বের এই ম্যাচে। সবগুলোই অফটার্গেট। পাস দিতে পেরেছেন মাত্র ১৯টি। বলে টাচ দিয়েছেন মাত্র ২৫। ডিফেন্সেও উল্লেখযোগ্য কোনও ভূমিকা নেই। তাইতো অনেকেই বলছেন তার কারণেই পর্তুগাল হেরেছে। এমনকি তাকে বদলি না করায় ম্যাচ চলাকালে ধারাভাষ্যকাররাও বারবার কোচের সমালোচনা করছেন।

/এফআর/
সম্পর্কিত
এক গোল করেই ৮ বিশ্বতারকাকে পেছনে ফেললেন হ্যারি কেইন
মেসি পেরেছেন পারেননি রোনালদো!
টিটকারি পাওয়া দলটিকেও হারাতে পারেনি পর্তুগাল
সর্বশেষ খবর

ইরান-মার্কিন সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ দফা প্রকাশ করলো অ্যাক্সিওস
ইরান-মার্কিন সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ দফা প্রকাশ করলো অ্যাক্সিওস
সর্বাধিক পঠিত
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা