ক্রোয়েশিয়ার বিপক্ষে দাপুটে জয় তুলে নিলো ইংল্যান্ড। দুই গোল হজম করলেও দিয়েছে ৪টি। গোটা ম্যাচেই ইংল্যান্ডে ফুটবল নান্দনিকতা দেখা গেছে। ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপ ১০ গোল করা গ্রেটদের পাশে নিজের নাম লিখিয়েছেন ইংলিশ তারকা হ্যারি কেইন।
ম্যাচের প্রথমার্ধ কেটেছে উত্তেজনায়। ম্যাচ ভেসেছে গোল বন্যায়। দুই দলই করেছে দুটি করে গোল। দুইবার এগিয়েও সমতা নিয়ে বিরতিতে যেতে হয়েছে ইংলিশদের। তবে বিরতি থেকে ফিরেই দাপট দেখায় ইংলিশরা।
ম্যাচের ৮ মিনিটেই পেনাল্টি পায় ইংল্যান্ড। তবে সেটি ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলকিপার লিভাকোভিচ। তবে সেখান থেকে কর্নার পেয়ে সেটিকেই অসাধারণ হেডে জালে জড়ান বায়ার্ন তারকা।
তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি লুকা মদ্রিচের দল। ৩৬ মিনিটেই কোমো তারকা বাতুরিনার গোলে সমতায় ফেরে। তবে ৪১ মিনিটে আবারও পেনাল্টি পেয়ে বসে ইংল্যান্ড। স্পট কিক থেকে হ্যারি কেইনের গোল। এগিয়ে যায় ইংল্যান্ড। আর দুই গোলের মধ্য দিয়ে বিশ্বকাপে দশম গোল করে ফেলেন ইংলিশ তারকা।
তবে প্রথমার্ধের বাড়ানো সময়ের শেষ মুহূর্তে আবার জাল খুঁজে পায় ক্রোয়েশিয়া। এবার স্কোরার পেটার মুসা। সমতা নিয়েই দুই দলকে প্রথমার্ধ শেষ করতে হয়েছে।
দ্বিতীয়ার্ধে নেমেই গোল করেন রিয়াল তারকা জুড বেলিংহাম। এরপর চলতে থাকে ইংলিশ আক্রমণ। খেই হারিয়ে ফেলে ক্রোয়েশিয়া। বদলি হিসেবে নামা মার্কাস রাশফোর্ড ৮৫ মিনিটে গোল করে স্কোরশিট ৪-২ করে। ম্যাচে দেয়াল হয়ে দাঁড়ান ক্রোয়েশিয়া গোলকিপার। নাহলে গোল হতো আরও। ক্রোয়েশিয়ার কয়েকটি শট ঠেকিয়ে ইংলিশ গোলকিপার পিকফোর্ড।









