অভিষিক্ত উজবেকিস্তানকে হারিয়ে গ্রুপের শীর্ষে চলে এসেছে কলম্বিয়া 

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০২৬, ১০:২১আপডেট : ১৮ জুন ২০২৬, ১০:৪০

২০২২ বিশ্বকাপে খেলার সুযোগই পায়নি কলম্বিয়া। তবে উত্তর আমেরিকা বিশ্বকাপে সেই হতাশা পেছনে ফেলার মঞ্চ তৈরি করেছে কলম্বিয়া। নিজেদের প্রথম ম্যাচে অভিষিক্ত উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছে।

মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকায় এই জয়ে ‘কে’ গ্রুপের শীর্ষেও উঠে গেছে তারা।

ম্যাচের প্রথম গোলটি করেন ড্যানিয়েল মুনোজ। লুইস দিয়াজের দারুণ পাস থেকে ভলিতে বল জালে জড়ান ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডার। এর আগে অবশ্য ব্যবধান গড়ার সুযোগ পেয়েছিলেন দিয়াজ নিজেই। তবে তার নিচু শট পোস্টে লেগে ফিরে আসে।

ইতালির বিশ্বকাপজয়ী সাবেক ডিফেন্ডার ফাবিও কানাভারোর কোচিংয়ে খেলা উজবেকিস্তান ৬০ মিনিটে সমতায় ফিরে ভিন্ন কিছুর জানান দিয়েছিল। গুস্তাভো পুয়ের্তার শট গোলরক্ষক কামিলো ভার্গাস প্রতিহত করলেও ফিরতি বলে কাছ থেকে হেডে গোল করেন আব্বোসবেক ফায়জুল্লায়েভ।

যদিও এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। অল্প সময়ের মধ্যেই আবারও এগিয়ে যায় দক্ষিণ আমেরিকার দলটি। ৬৫ মিনিটে দিয়াজের নেওয়া শট উজবেক গোলরক্ষক উতকির ইউসুপভ দুই হাতে স্পর্শ করলেও বল জালে চলে যায়।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ৫০তম স্থানে থাকা উজবেকিস্তান শেষদিকে আবারও সমতায় ফেরার সুযোগ পেয়েছিল। ৯০ মিনিটে আকমাল মোজগোভয়ের বাঁকানো শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়। তবে যোগ করা সময়ে কলম্বিয়ার বদলি খেলোয়াড় জ্যামিনতোন কাম্পাস হেড থেকে তৃতীয় গোল করে কলম্বিয়ার জয় সুনিশ্চিত করেন। 

শেষ মুহূর্তে উজবেকিস্তান চেষ্টা করেছিল ব্যবধান কমানোর। কিন্তু জাখঙ্গির উরোজভের শট ক্রসবারে লেগে ফিরে এলে ব্যবধান আর কমানো সম্ভব হয়নি। ফলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে কলম্বিয়া।

/এফআইআর/
সম্পর্কিত
ইবোলার আতঙ্কের মাঝেও বিশ্বকাপে ইতিহাস কঙ্গোর, উচ্ছ্বাসে ভাসলো বুনিয়া
‘রোনালদোকে মাঠ থেকে তোলার সাহস কোচের নেই’ 
ফুটবল থাকবে, কিন্তু এই গল্পটা আর থাকবে না 
সর্বশেষ খবর
গভীর রাতে ঘর থেকে বের করে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
গভীর রাতে ঘর থেকে বের করে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
চুক্তি সইয়ের পর অনিশ্চিত যুক্তরাষ্ট্র-ইরানের সুইজারল্যান্ড বৈঠক
চুক্তি সইয়ের পর অনিশ্চিত যুক্তরাষ্ট্র-ইরানের সুইজারল্যান্ড বৈঠক
নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ: টেঁটাবিদ্ধ আরেক মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৩
নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ: টেঁটাবিদ্ধ আরেক মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৩
ইবোলার আতঙ্কের মাঝেও বিশ্বকাপে ইতিহাস কঙ্গোর, উচ্ছ্বাসে ভাসলো বুনিয়া
ইবোলার আতঙ্কের মাঝেও বিশ্বকাপে ইতিহাস কঙ্গোর, উচ্ছ্বাসে ভাসলো বুনিয়া
সর্বাধিক পঠিত
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা