সবকিছু এখনও শেষ হয়ে যায়নি: রোনালদো 

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০২৬, ১১:৫০আপডেট : ১৮ জুন ২০২৬, ১১:৫০

বিশ্বকাপ ফুটবলে এবারও অনেক আশা নিয়ে খেলা শুরু করেছে পর্তুগাল। তবে শুরুটা ভালো হয়নি তাদের। কঙ্গোর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। অভিজ্ঞ ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়াও পর্তুগিজদের রুবেন নেভেস, রুবেন দিয়াস, ব্রুনো ফের্নান্দেস, বের্নার্দো সিলভা, রাফায়েল লেয়াওদের মতো তারকা খেলোয়াড় থাকার পরও জয় আসেনি। প্রথম ম্যাচে পয়েন্ট হারানো ও নিজের পারফরম্যান্স নিয়ে মুখ খুলেছেন ৪১ বছর বয়সী রোনালদো।

রোনালদোদের জন্য এই ড্র’টা অনেকটা হারের সমতূল্য। কঙ্গোর সঙ্গে হোঁচট খেয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্নে বড় ধাক্কাই লেগেছে পর্তুগালের। বিশ্বকাপ মিশনের শুরুতেই এমন হতাশাজনক ড্রয়ে সতীর্থদের মতো রোনালদোরও মন খারাপ । হতাশা ঘিরে ধরলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সতীর্থদের উদ্দেশে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। রোনালদো লিখেছেন, ‘এটা মোটেও সেই শুরু নয়, যা আমরা চেয়েছিলাম। তবে সবকিছু এখনও শেষ হয়ে যায়নি। মাথা উঁচু রেখেই পরের ম্যাচে পুরো মনোযোগ দিতে হবে।’

এছাড়া ম্যাচ শেষে রোনালদোর কাছে জানতে চাওয়া হয়, খেলোয়াড়দের নিবেদনে কোনও কমতি ছিল কি না? পাল্টা প্রশ্ন ছুড়ে রোনালদো বলেছেন, ‘কিসের কমতি?’ কোনো কিছুরই কমতি ছিল না আমাদের। ফুটবল এমনই। আমরা জিততে পারতাম, আবার হারতেও পারতাম। ম্যাচটা যে কোনও দিকেই যেতে পারতো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
রোনালদো বললেন, মেসিই সর্বকালের সেরা
মেসিকে নিজেদের দলে চাইলেন ব্রাজিলের প্রেসিডেন্ট! 
ইবোলার আতঙ্কের মাঝেও বিশ্বকাপে ইতিহাস কঙ্গোর, উচ্ছ্বাসে ভাসলো বুনিয়া
সর্বশেষ খবর
সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পেছালো ১২৭ বারের মতো 
সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পেছালো ১২৭ বারের মতো 
পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের ফিটনেসসহ সব কাগজই ছিল মেয়াদোত্তীর্ণ
পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের ফিটনেসসহ সব কাগজই ছিল মেয়াদোত্তীর্ণ
আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে বিখ্যাত জুটি: মোদিকে মেলোনির রসিকতা
আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে বিখ্যাত জুটি: মোদিকে মেলোনির রসিকতা
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা