সৌদির জালে ৩ গোল দিয়ে প্রথমার্ধ শেষ স্পেনের

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২৬, ২২:৫৬আপডেট : ২১ জুন ২০২৬, ২৩:০৭

বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে দুর্বল কেপ ভার্দের বিপক্ষে মন ভরাতে পারেনি স্পেন। তবে দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিপক্ষে চেনা ছন্দে দেখা গেছে তাদের। ২৪ মিনিটের মধ্যেই ৩ গোল করে প্রথমার্ধ শেষ করেছে তারা। লামিনে ইয়ামালের একটি এবং ওইয়ারসাবালের জোড়ায় ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে গেছে তারা। 

কেপ ভার্দের বিপক্ষে ইয়ামালকে শুরুর একাদশে বড্ড মিস করেছে স্পেন। তার উপস্থিতি কতটা প্রভাব ফেলে সেটা এবার বোঝা গেছে সৌদি আরবের বিপক্ষে। মাঠে নেমেই ১০ মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দিয়েছেন তিনি। বাঁ প্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে নিচু ক্রস বাড়ান ওইয়ারসাবাল। বক্সের ভেতরে ডান দিকে দারুণভাবে ঢুকে পড়ে কাছ থেকে বল জালে জড়িয়ে দেন ইয়ামাল। যা অভিষেক টুর্নামেন্টে তার প্রথম গোল।  

তার পর ব্যবধান বাড়াতেও সময় লাগেনি। ২১ মিনিটে কর্নার থেকে আসা সুযোগে নিখুঁত শটে জালে বল জড়িয়ে দেন ওইয়ারসাবাল। তিন মিনিট পর আবারও জাল কাঁপান তিনি। দানি ওলমোর অ্যাসিস্টে স্কোর করেন ৩-০। 

/এফআইআর/
সম্পর্কিত
আরও একটি ক্লাব কিনছেন মেসি
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপ জয়ী স্পেনের ডিফেন্ডারের হঠাৎ অবসর
সর্বশেষ খবর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন না মমতা
নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন না মমতা
বিচার চলাকালে পলক বললেন, ‘ট্রাইব্যুনালের কম্পিউটারের উইন্ডোজ ঝুঁকিপূর্ণ’
বিচার চলাকালে পলক বললেন, ‘ট্রাইব্যুনালের কম্পিউটারের উইন্ডোজ ঝুঁকিপূর্ণ’
পদ্মায় ভেসে গেলেন মা-সহ সবাই, অলৌকিকভাবে বেঁচে রইলো ২০ দিনের শিশু
পদ্মায় ভেসে গেলেন মা-সহ সবাই, অলৌকিকভাবে বেঁচে রইলো ২০ দিনের শিশু
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে