‘মেসির পাশে থেকে যা শিখেছি, তা বই লিখেও শেষ করা যাবে না’

তানজীম আহমেদ, ডালাস (যুক্তরাষ্ট্র) থেকে
২২ জুন ২০২৬, ০৯:৪৮আপডেট : ২২ জুন ২০২৬, ১৭:০২

সংবাদ সম্মেলনে এনজো ফার্নান্দেজ হাসিমুখে একের পর এক প্রশ্নের উত্তর দিয়েছেন। সেখানে সর্বশেষ কাতার বিশ্বকাপ থেকে শুরু করে নানা প্রসঙ্গ উঠে আসে। তবে সব কিছুর ঊর্ধ্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে বলের দখল ধরে রেখে এগিয়ে যাওয়াটাই ২৫ বছর বয়সী এই মিডফিল্ডারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ডালাস স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে ‘গ্রুপ জে’-এর দ্বিতীয় রাউন্ডে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে ফার্নান্দেজ বলেন, ‘আমরা এমন একটি দলের মুখোমুখি হতে যাচ্ছি, যারা সরাসরি ফুটবল খেলে এবং মাঝমাঠে খুবই আক্রমণাত্মক। তবে আমরা পুরো সপ্তাহজুড়ে সেভাবেই প্রস্তুতি নিয়েছি। আশা করছি সব কিছু আমাদের পক্ষেই যাবে।’

অস্ট্রিয়া ম্যাচকে ঘিরে স্পেনের কোচের একটি মন্তব্য নিয়েও প্রশ্ন করা হয়। স্পেনের কোচ বলেছিলেন, ‘লা রোজা’দের দলে বিশ্বের সেরা মিডফিল্ডাররা রয়েছেন। এ প্রসঙ্গ মনে করিয়ে দিলে ফার্নান্দেজ বলেন, ‘আমি তর্কে জড়াতে চাই না। কে ভালো বা খারাপ, তা মাঠেই প্রমাণিত হবে। তবে স্পেন দলে বিশ্বের অন্যতম সেরা এবং দুর্দান্ত খেলোয়াড়রা রয়েছে।’

উত্তর আমেরিকা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে মেসির হ্যাটট্রিকে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেরা। সেই ম্যাচ নিয়ে প্রশ্নের জবাবে চেলসির এই মিডফিল্ডার বলেন, ‘আমরা খেলা নিয়ন্ত্রণ করেছি। তবে প্রতিপক্ষও ভালো খেলেছে। প্রচণ্ড গরম শারীরিক সক্ষমতায় প্রভাব ফেলে, কিন্তু তা সত্ত্বেও আমরা দারুণ পারফরম্যান্স করেছি।’

দলে নিজের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, ‘স্ক্যালোনি আমাকে সামনে এগিয়ে গিয়ে বক্সে ঢোকার নির্দেশ দিয়েছেন, যেখানে আমি আগে থেকেই স্বাচ্ছন্দ্যবোধ করি। আমাদের খেলার ধরন অত্যন্ত সাবলীল ও গতিশীল।’

নিজের অবস্থান প্রসঙ্গে ফার্নান্দেজ আরও বলেন, ‘দলে আমরা ২৩ জন খেলোয়াড় আছি। আমি নিজেকে নিশ্চিতভাবে শুরুর একাদশের খেলোয়াড় মনে করি না। কোচ যাকে উপযুক্ত মনে করেন, তাকেই খেলান।’

বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসটিতে নিজের শুরুর দিনগুলোর কথা স্মরণ করেন তিনি। ফার্নান্দেজ বলেন, ‘আমার জীবনে বাবা সবসময়ই মূল অনুপ্রেরণা ছিলেন। তিনি ভোর ৫টায় উঠে কাজে যেতেন, যা আমাকে অনুপ্রাণিত করে। আমি আবেগী হতে চাই না, তবে তিনি আমার আদর্শ এবং আমি তাকে ভালোবাসি।’

লিওনেল মেসির প্রতি তার অগাধ আস্থা। কৈশোরে মেসিকে লেখা আবেগঘন চিঠির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সেসময় আর্জেন্টাইনদের জন্য সময়টা কঠিন ছিল। আজ মেসির পাশে থেকে আমি যা শিখেছি, তা দিয়ে একটি বই লিখেও শেষ করা যাবে না।’

কাতার বিশ্বকাপের পর গত চার বছরে অনেক কিছু শিখেছেন ফার্নান্দেজ। হয়েছেন আরও পরিণত। তার ভাষায়, ‘কাতার বিশ্বকাপের পর চার বছর কেটে গেছে এবং আমি অনেক কিছু শিখেছি। তখন আমি তরুণ ছিলাম, কিন্তু এখন আমি অনেক বেশি পরিণত।’

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
লেকে জরুরি অবতরণের পর ডুবলো বিমান, সাঁতরে বাঁচলেন মার্কিন কংগ্রেসম্যান
যুক্তরাষ্ট্রের ওপর ভরসা কমছে, নতুন করে ভাবছে বিশ্ব
ইরানের শাহেদ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির
সর্বশেষ খবর
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী
আ.লীগের শোডাউন: পাল্টাপাল্টি দোষারোপ সরকারি ও বিরোধী দলের 
আ.লীগের শোডাউন: পাল্টাপাল্টি দোষারোপ সরকারি ও বিরোধী দলের 
লেকে জরুরি অবতরণের পর ডুবলো বিমান, সাঁতরে বাঁচলেন মার্কিন কংগ্রেসম্যান
লেকে জরুরি অবতরণের পর ডুবলো বিমান, সাঁতরে বাঁচলেন মার্কিন কংগ্রেসম্যান
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়