ডালাসে ৭০ হাজার দর্শকের সামনে মেসি শো

তানজীম আহমেদ, ডালাস (যুক্তরাষ্ট্র) থেকে
২৩ জুন ২০২৬, ০৩:০৭আপডেট : ২৩ জুন ২০২৬, ০৩:০৭

লিওনেল মেসির জোড়া গোলে আবারও জয় পেয়েছে আর্জেন্টিনা। তবে ম্যাচে শুরুটা হয়েছিল হতাশা দিয়ে—পেনাল্টি মিস করেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। পরে সেই হতাশা পেছনে ফেলে দুই গোল করে দলকে জয়ের পথে নিয়ে যান তিনি।

ডালাস স্টেডিয়ামে ৭০ হাজারের বেশি দর্শকের সামনে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচের শুরুতেই পেনাল্টি মিস করেন মেসি, তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিজের স্বাভাবিক ছন্দে ফিরে আসেন তিনি। দুটি গোল করে দলকে এগিয়ে নেন বিশ্বকাপজয়ী এই তারকা।

ম্যাচে আর্জেন্টিনা শুরু থেকেই আধিপত্য বিস্তার করে। বল দখল ও আক্রমণে এগিয়ে থেকে প্রতিপক্ষকে চাপে রাখে লিওনেল স্কালোনির দল। অস্ট্রিয়া কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে বড় কোনও পরীক্ষায় ফেলতে পারেনি তারা।

ম্যাচ শেষে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছিল স্পষ্ট। এক আর্জেন্টাইন সমর্থক বলেন, “আজ মেসির হ্যাটট্রিক না হলেও দুই গোলেই আমরা খুশি। এই বয়সেও সে আমাদের বড় প্রেরণা।”

অস্ট্রিয়ার এক সমর্থক বলেন, “এক মেসিই আমাদের হারিয়ে দিয়েছে। তবে ভালো ম্যাচ হয়েছে।”

টানা দুই ম্যাচে মেসি এখন পর্যন্ত করেছেন পাঁচ গোল। বয়স ৩৯-এর কাছাকাছি হলেও তার ফর্ম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ফুটবল বিশ্বে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে মেসির গোলসংখ্যা আরও বাড়তে পারে বলে আশা ভক্তদের।

/এম/
সম্পর্কিত
বিশ্বকাপে কোনও ফেভারিট নেই, পথটা কঠিন হবে: স্কালোনি
বজ্রঝড়ে হাফটাইমে স্থগিত ফ্রান্স–ইরাক ম্যাচ
পেনাল্টি মিস করে রাগ হয়েছিল মেসির
সর্বশেষ খবর
বিশ্বকাপে কোনও ফেভারিট নেই, পথটা কঠিন হবে: স্কালোনি
বিশ্বকাপে কোনও ফেভারিট নেই, পথটা কঠিন হবে: স্কালোনি
বজ্রঝড়ে হাফটাইমে স্থগিত ফ্রান্স–ইরাক ম্যাচ
বজ্রঝড়ে হাফটাইমে স্থগিত ফ্রান্স–ইরাক ম্যাচ
আগামী ৩ মাসে ৫০ হাজার শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী
আগামী ৩ মাসে ৫০ হাজার শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কথা বলে কোটি টাকার পণ্য পাচার, রাজস্ব কর্মকর্তাসহ আটক ৩
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কথা বলে কোটি টাকার পণ্য পাচার, রাজস্ব কর্মকর্তাসহ আটক ৩
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা 
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা