আরও একটি সুখবর পেলেন মেসি

স্পোর্টস ডেস্ক 
২৪ জুন ২০২৬, ০৪:০০আপডেট : ২৪ জুন ২০২৬, ০৬:৫৮

বিশ্বকাপে নকআউট পর্ব নিশ্চিতের পর আরও একটি সুখবর পেলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া তার বাবা হোর্হে মেসি অবশেষে চিকিৎসকের ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন। আর্জেন্টিনার বিখ্যাত সাংবাদিক ও উপস্থাপক অ্যাঞ্জেল দে ব্রিটো বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৩ জুন) ‘আমেরিকা টিভি’র জনপ্রিয় এলএএম অনুষ্ঠানে ব্রিটো জানান, হাসপাতাল থেকে রোজারিও শহরে নিজের বাড়িতে ফিরে গেছেন হোর্হে মেসি।

গত সপ্তাহে ৬৮ বছর বয়সী হোর্হে মেসিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। পরবর্তী সময়ে এই খবর সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন দাবি করে মেসির পরিবারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়। সেই বিবৃতিতে জানানো হয়েছিল, হোর্হে চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে আছেন এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
দর্শনীয় গোল করলেন মেসি
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মেসি!
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৪ সেপ্টেম্বর, ২০২৬)
যে কলেজ থেকে তিন বছরে মেডিক্যালে চান্স পেয়েছেন ১৬১ শিক্ষার্থী
যে কলেজ থেকে তিন বছরে মেডিক্যালে চান্স পেয়েছেন ১৬১ শিক্ষার্থী
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
গাড়িতে রাত কাটানো মিঠুনের আজকের বাংলো যেন রাজপ্রাসাদ
গাড়িতে রাত কাটানো মিঠুনের আজকের বাংলো যেন রাজপ্রাসাদ