রাফিনিয়ার জায়গায় কে, ইঙ্গিত দিলেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০২৬, ০৯:২৮আপডেট : ২৪ জুন ২০২৬, ০৯:২৮

হাইতির বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন রাফিনিয়া। তাই বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে তার জায়গায় কে খেলবেন, তা নিয়ে আলোচনা চলছে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের খবর, রায়ানের সম্ভাবনাই সবচেয়ে বেশি।

ম্যাচের আগে নিউজার্সির মরিসটাউনে শেষ অনুশীলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ওই পজিশনে রায়ানকে শুরুর একাদশে রাখার ইঙ্গিত দিয়েছেন। স্কটল্যান্ড ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে ইতালিয়ান কোচ রায়ানের প্রশংসাও করেন।

আনচেলত্তি বলেন, ‘এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাফিনিয়ার বদলি হিসেবে নেমে রায়ান ভালো খেলেছিল। এই জায়গাটিতে তার অনেক সম্ভাবনা রয়েছে। আমার দলে আরও কয়েকজন খেলোয়াড় আছে, যারা এই সিস্টেমের সঙ্গে মানিয়ে নিতে পারে। তবে প্রয়োজন হলে রায়ান সেই ভূমিকায় খেলতে পারবে।’

কোচ আরও নিশ্চিত করেছেন, ডগলাস সান্তোস ও কাসেমিরোকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা নেই তার। যদিও আর একটি হলুদ কার্ড দেখলেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়বেন দুজন।

এ প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘সেরা সম্ভাব্য একাদশ নিয়ে ভালো একটি ম্যাচ খেলাই আমাদের লক্ষ্য। আক্রমণভাগের খেলোয়াড়দের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। রাফিনিয়ার জায়গায় কে খেলবে, সে বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা আছে। কার্ডের হিসাব নিয়ে ভাবার সুযোগ নেই।’

/টিএ/এম/
সম্পর্কিত
দুই ম্যাচ করে শেষে বিশ্বকাপ থেকে বাদ পড়লো যেসব দল, দ্বিতীয় রাউন্ডে যারা
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
৩৮ বছরে ১২০ কেজি ছিলাম, মেসির প্রশংসায় রোনালদো
সর্বশেষ খবর
রহস্যে ঘেরা ২ হাজার বছরের পুরনো লোহাগড় দুর্গ
রহস্যে ঘেরা ২ হাজার বছরের পুরনো লোহাগড় দুর্গ
দুই ম্যাচ করে শেষে বিশ্বকাপ থেকে বাদ পড়লো যেসব দল, দ্বিতীয় রাউন্ডে যারা
দুই ম্যাচ করে শেষে বিশ্বকাপ থেকে বাদ পড়লো যেসব দল, দ্বিতীয় রাউন্ডে যারা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
ইরান যুদ্ধ নিয়ে সিনেটের পদক্ষেপে চটলেন ট্রাম্প
ইরান যুদ্ধ নিয়ে সিনেটের পদক্ষেপে চটলেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা