ইরান যুদ্ধ নিয়ে সিনেটের পদক্ষেপে চটলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক 
২৪ জুন ২০২৬, ১০:৩৮ আপডেট : ২৪ জুন ২০২৬, ১০:৩৮

ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করার ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে পাস হওয়া প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, সিনেটের এই পদক্ষেপ তার কাজকে আরও কঠিন করে তুলেছে এবং এতে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষেরই সুবিধা হয়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প লিখেছেন, আমি যখন ইরানকে কোণঠাসা করে ফেলেছি, তারা যখন পুরোপুরি নতিস্বীকার করতে প্রস্তুত এবং আমাদের কার্যত সবকিছুই দিতে রাজি, এমনকি কয়েক দশকের মধ্যে এই প্রথম তারা যুক্তরাষ্ট্র ও তার প্রেসিডেন্টকে চরম সমীহ করছে; ঠিক তখনই মার্কিন সিনেট একটি অসময়োচিত ও অর্থহীন যুদ্ধ ক্ষমতা আইন ভোটের সিদ্ধান্ত নিল।

ইরানের কথা উল্লেখ করে তিনি আরও দাবি করেন, এই ভোটের মাধ্যমে বিশ্বের এক নম্বর সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষককে বার্তা দেওয়া হয়েছে যে আমেরিকা তাদের বিরুদ্ধে আমার নেওয়া পদক্ষেপগুলো পছন্দ করছে না এবং আমাকে অবশ্যই থামতে হবে। ট্রাম্পের মতে, এর মাধ্যমে মূলত শত্রুদের সাহায্য ও সুবিধা দেওয়া হয়েছে।

এই প্রস্তাব পাসের ক্ষেত্রে ডেমোক্র্যাটদের সঙ্গে যে চারজন রিপাবলিকান সিনেটর যোগ দিয়েছিলেন, তাদের ওপর বিশেষভাবে অসন্তুষ্ট হয়েছেন ট্রাম্প।

ট্রাম্প দাবি করে বলেন, ইরান আমার লোকজনকে জিজ্ঞেস করেছে, ‘এই সবকিছুর মানে কী?’ এই সিনেটররা আমার কাজকে আরও কঠিন করে তুলেছেন। তবে আমি যেকোনও উপায়েই হোক কাজটা শেষ করব, কারণ আমি সবসময়ই সফল হই!

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
সম্পর্কিত
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বশেষ খবর
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির