জর্ডানের গোল শোধের পর মাঠে নামলেন মেসি

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০২৬, ০৮:৫৪আপডেট : ২৮ জুন ২০২৬, ০৯:৩৬

জর্ডানের বিপক্ষে প্রথমার্ধেই ২-০ গোলের অগ্রগামিতা পেয়ে গিয়েছিল আর্জেন্টিনা। তবে বিরতির পর একটি গোল শোধ দিয়েছে জর্ডান। স্কোর লাইন এখন ২-১।

ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে যায়। তার পর ৩১ মিনিটে আসে দ্বিতীয় গোল।   

অবশ্য ৭ মিনিটেই গোল পেয়েছিল আর্জেন্টিনা। জিওভানি লো সেলসো জাল কাঁপিয়েছিলেন। কিন্তু উদ্‌যাপনের সুযোগই পাননি। সহকারী রেফারি অফসাইডের পতাকা তুলতেই গোলটি বাতিল হয়ে যায়।

তবে ১৯ মিনিটে আর কোনও ভুল হয়নি। ১৭ মিনিটে লো সেলসোকে বক্সের বাইরে ফাউল করে ফেলে দিয়েছিলেন জর্ডানের আবু তাহা। তার পর ফ্রি কিক পেলে সেখান থেকেই বাঁকানো শটে সরাসরি জাল কাপান জিওভানি লো সেলসো। জোরালো শটটির সামনে জর্ডান গোলকিপার ছিলেন পুরোপুরি অসহায়। 

তার পর ৩১ মিনিটে বক্সের মধ্যে ফাউলের শিকার হন আলভারেজ। তার মুখ বরাবর লাথি মেরে বসেন জর্ডানের হাড্ডাড। তার পরেই পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেখান থেকে স্কোর ২-০ করেন লাউতারো মার্টিনেজ। বিশ্বকাপে এটি তার প্রথম গোল। 

বিরতির পর ঘুরে দাঁড়ায় জর্ডান। ৫৫ মিনিটে একটি গোল শোধ করে তারা। হাদ্দাদের অ্যাসিস্ট থেকে গোলটি করেছেন আল তামারি। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রিয়া-আলজেরিয়ার নাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের
সেট পিসের তিন গোলে জর্ডানকে হারালো আর্জেন্টিনা
বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করে মেসির বিশ্বরেকর্ড 
সর্বশেষ খবর
অস্ট্রিয়া-আলজেরিয়ার নাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের
অস্ট্রিয়া-আলজেরিয়ার নাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজারেরও বেশি
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজারেরও বেশি
সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় গেলেন সেনাপ্রধান
সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় গেলেন সেনাপ্রধান
সেট পিসের তিন গোলে জর্ডানকে হারালো আর্জেন্টিনা
সেট পিসের তিন গোলে জর্ডানকে হারালো আর্জেন্টিনা
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
ভরিতে ৫৪৮২ টাকা বাড়লো স্বর্ণের দাম
ভরিতে ৫৪৮২ টাকা বাড়লো স্বর্ণের দাম