নেইমারের সবচেয়ে প্রিয় প্রতিপক্ষ জাপান?

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২৬, ০৯:০০আপডেট : ২৯ জুন ২০২৬, ০৯:০০

প্রায় এক হাজার দিনের বিরতির পর ব্রাজিল দলে ফিট হয়ে ফিরেছেন নেইমার। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ে প্রথমবার মাঠে নামেন। এবার শেষ ৩২-এর লড়াইয়ে তার সামনে অপেক্ষা করছে সবচেয়ে প্রিয় প্রতিপক্ষ জাপান। জ্বি ঠিক শুনেছেন!

নেইমারের বিপক্ষে জাপানের মতো ভোগান্তিতে পড়েনি আর কোনো দল। এশিয়ার দলটির বিপক্ষে তিনি ৯ গোল করেছেন। এরপর তার সবচেয়ে বেশি গোল পেরুর বিপক্ষে (৬)। এছাড়া বলিভিয়া, ইকুয়েডর ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে করেছেন ৫টি করে গোল।

১২৯ ম্যাচে ৭৯ গোল করে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার। কিংবদন্তি পেলের চেয়ে তার গোল দুটি বেশি। মাত্র ১৮ বছর ৬ মাস বয়সে ২০১০ সালে জাতীয় দলে অভিষেক হয় তার। এখন ত্রিশের কোঠার শেষভাগে এসে তিনি পেলে, রোনালদো ও কাফুর পর ব্রাজিলের চতুর্থ ফুটবলার হিসেবে চারটি বিশ্বকাপে খেলার কীর্তি গড়েছেন।

জাপানের বিপক্ষে নেইমারের প্রথম ম্যাচ ছিল ২০১২ সালের ১৬ অক্টোবর পোল্যান্ডে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে। সেই ম্যাচে ব্রাজিল ৪-০ গোলে জয় পায়। নেইমার করেন দুটি গোল। যার একটি পেনাল্টি থেকে, অন্যটি অস্কারের পাস থেকে। পাশাপাশি কাকার একটি গোলেও সহায়তা করেন তিনি। তখন তার বয়স ছিল মাত্র ২০ বছর এবং তিনি খেলছিলেন সান্তোসে, যে ক্লাবে ২০২৫ সালে আবারও ফিরে গেছেন। সে সময় ব্রাজিলের সংবাদমাধ্যম তাকে ‘ওয়ান্ডার বয়’ হিসেবে আখ্যা দেয়।

জাপানের বিপক্ষে দ্বিতীয়বার মুখোমুখি হন ২০১৩ সালের ১৫ জুন, ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত ফিফা কনফেডারেশন্স কাপের উদ্বোধনী ম্যাচে। ম্যাচের তিন মিনিটের মধ্যেই বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক ভলিতে গোল করেন নেইমার। ২০২০ সালে গ্লোবো এস্পোর্তের এক জরিপে সেটিকে ব্রাজিলের জার্সিতে তার সেরা গোল হিসেবে ভোট পায়। ম্যাচ শেষে কোচ লুইজ ফেলিপে স্কলারি তাকে ‘তারকা’ বলে অভিহিত করেন। সেই আসরে শিরোপা জেতে ব্রাজিল আর নেইমার জেতেন ‘গোল্ডেন বল’। কনফেডারেশন্স কাপ শেষ হওয়ার কিছুদিন পরই বার্সেলোনায় যোগ দিয়ে ইউরোপে পাড়ি জমান তিনি।

জাপানের বিপক্ষে নেইমারের সেরা পারফরম্যান্স আসে তৃতীয় দেখায়, ২০১৪ সালের ১৪ অক্টোবর সিঙ্গাপুরে অনুষ্ঠিত আরেকটি প্রীতি ম্যাচে। সেদিন একাই চার গোল করে ব্রাজিলকে ৪-০ ব্যবধানে জয় এনে দেন তিনি। তার গোলগুলোতে সহায়তা করেন দিয়েগো তারদেল্লি, ফিলিপে কৌতিনিয়ো (দুটি) ও কাকা। ফ্রি-কিক ক্রসবারে না লাগলে গোলসংখ্যা হতে পারতো পাঁচটি।

তাতে ২০০০ সালে রোমারিওর পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে এক ম্যাচে চার গোল করেন নেইমার। মাত্র ৫৮ ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে তার গোলসংখ্যা পৌঁছে যায় ৪০-এ। 

ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে একাধিকবার এক ম্যাচে চার গোল করেছেন নেইমার। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল, সান্তোস, বার্সেলোনা ও প্যারিস সেন্ট-জার্মেইনের জার্সিতেও এই কীর্তি রয়েছে তার। এমনকি ২০১০ সালে কোপা দো ব্রাজিলে গুয়ারানির বিপক্ষে ৮-১ গোলের জয়ে একাই করেছিলেন পাঁচ গোল। নেইমারের কাছে জাপানের চেয়েও বেশি গোল হজম করা একমাত্র দল গুয়ারানি, যাদের বিপক্ষে তার মোট গোল ১০টি।

সাম্প্রতিক সময়েও জাপানের বিপক্ষে গোলের ধারা বজায় রেখেছেন নেইমার। ২০১৭ সালের ১০ নভেম্বর ব্রাজিলের ৩-১ ব্যবধানের জয় এবং ২০২২ সালের ৬ জুন ১-০ ব্যবধানে জয়ের ম্যাচেও তিনি গোল করেছেন। তখন তিনি খেলছিলেন পিএসজিতে। এই দুই গোলের মাধ্যমে জাপানের বিপক্ষে মাত্র পাঁচ ম্যাচেই তার গোলসংখ্যা দাঁড়ায় ৯-এ।

শেষ ৩২-এর ম্যাচে সোমবার যদি নেইমার মাঠে নামেন, তবে সেটি হবে জাপানের বিপক্ষে তার ষষ্ঠ ম্যাচ।

 

/এফআইআর/
সম্পর্কিত
ব্রাজিলকে নিয়ে জাপান স্ট্রাইকারের নেতিবাচক মন্তব্যে আনচেলত্তি কী বললেন
জাপানের বিপক্ষে নেইমার কখন নামবেন ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ
ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা
সর্বশেষ খবর
ইউরোপে তীব্র গরমেও এসি ব্যবহার নিয়ে রাজনৈতিক যুদ্ধ
ইউরোপে তীব্র গরমেও এসি ব্যবহার নিয়ে রাজনৈতিক যুদ্ধ
বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমার, বাড়ছে আরও তিন নদীর পানি
বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমার, বাড়ছে আরও তিন নদীর পানি
অঁতোয়ান নিজেই ছিলেন লিটল প্রিন্স
অঁতোয়ান নিজেই ছিলেন লিটল প্রিন্স
বদি কারাগারে, এখন মাদকের গডফাদার কে?
বদি কারাগারে, এখন মাদকের গডফাদার কে?
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ