ব্রাজিলকে নিয়ে জাপান স্ট্রাইকারের নেতিবাচক মন্তব্যে আনচেলত্তি কী বললেন

তানজীম আহমেদ, হিউস্টন (যুক্তরাষ্ট্র) থেকে
২৯ জুন ২০২৬, ০৯:০৮আপডেট : ২৯ জুন ২০২৬, ১৭:৩৮

বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ, এখন নকআউট পর্বে লড়াইয়ের অপেক্ষা। ব্রাজিলের এই পর্বের মিশন শুরু সোমবার থেকে। জাপানের বিপক্ষে ডাগআউটে দাঁড়ানোর আগে বেশ ফুরফুরে মেজাজেই আছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তবে প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। 

হিউস্টনে সংবাদ সম্মেলনে নকআউটে ভুল শোধরানোর কোনও সুযোগ নেই জানিয়ে আনচেলত্তি বলেন, ‘নকআউট পর্বে যেকোনও কিছুই হতে পারে। অতিরিক্ত সময় এবং পেনাল্টি; আমরা সব দিক মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছি। এই ধরনের ম্যাচে শুধু পা নয়, মস্তিষ্ক ও হৃদয় দুটোই সচল রাখতে হবে। যেহেতু এটি এক লেগের ম্যাচ, তাই ছিটকে গেলে আর ফেরার পথ নেই। তবে আমার ছেলেরা বুদ্ধিমান। তারা জানে এই চাপ কীভাবে সামলাতে হয়।’

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ম্যাচের আগের শেষ অনুশীলনে স্কোয়াডের সবাইকে পেলেও শুরুর একাদশ নিয়ে ধোঁয়াশা রেখেছেন কোচ। স্কটল্যান্ডকে হারানো একাদশই মাঠে নামার গুঞ্জন থাকলেও আনচেলত্তি একটু মজা করে বলেন, ‘আমি একাদশ ফাঁস করে আপনাদের কাজ সহজ করতে চাই না। তবে যারা খেলবে, তারা ব্যক্তিগতভাবে সেটা আগেই জেনে গেছে। তাই খেলোয়াড়রা কোচের চেয়ে অনেক নিশ্চিন্তে ঘুমাতে পেরেছে।’

সর্বশেষ গত বছরের অক্টোবরে এক প্রীতি ম্যাচে জাপানের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। সেই ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও গোলরক্ষক ও ডিফেন্ডারদের মারাত্মক ভুলে ৩-২ ব্যবধানে হেরে বসেছিল।

সেই ম্যাচ প্রসঙ্গে কোচ বলেছেন, ‘হ্যাঁ, ওটা আমাদের জন্য একটি ভালো অভিজ্ঞতা ছিল। এটি আমাদের দেখিয়েছে জাপানের একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল রয়েছে এবং তারা বিশ্বের অন্যতম সেরা। তারা গত মার্চে ইংল্যান্ডকে হারিয়েছে এবং তাদের প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে। আমরা এই ম্যাচের জন্য এমনভাবে প্রস্তুতি নিচ্ছি যেন এটি একটি ফাইনাল ম্যাচ। আর এটি আসলেই একটি ফাইনাল।'

ম্যাচটি হিউস্টনের সময় দুপুর ১২টায় হবে। তবে এ নিয়ে আপত্তি নেই কোচের, ‘রুটিনটা কিছুটা পরিবর্তন হবে, তবে খুব বেশি নয়। দুপুরে খেলাটা একটু অন্যরকম, তবে এই স্টেডিয়ামে খেলা বেশ ভালো, এখানকার অবকাঠামো চমৎকার। আমাদের গরমে খুব একটা ভুগতে হবে না। খেলোয়াড়রা এতে অভ্যস্ত, আমরা সবসময় কম-বেশি এই সময়েই অনুশীলন করি। আমার বিশ্বাস, দুপুরে ম্যাচটি খেলতে আমাদের কোনও সমস্যা হবে না।’

মাঠে সব বিভাগকে এক করে সামনে এগিয়ে যাওয়ার পণ কোচের, ‘এটা বিশ্বকাপ। ফুটবল হলো আপনি কীভাবে চাপ সামলাচ্ছেন এবং মাঠে আপনি কী করতে পারেন সেটার ওপর মনোযোগ দেওয়ার খেলা। আমরা সব বিষয়ের ওপরই মনোযোগ দিতে যাচ্ছি। আক্রমণভাগ, রক্ষণভাগ এবং একসঙ্গে মিলে খেলা। এই ম্যাচটির জন্য সেটারই প্রয়োজন। আমরা একটি শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে যাচ্ছি, যারা বেশ সুসংগঠিত এবং মানসম্পন্ন। সব কিছুর ঊর্ধ্বে আমাদের এটি প্রয়োজন। মাঠে আমরা কী করতে চাই, তা নিয়ে যেন আমাদের ধারণা একদম স্পষ্ট থাকে।’

জাপানি স্ট্রাইকার বলেছিলেন, ব্রাজিল আর আগের মতো সেই পরাশক্তি নেই? এমন মন্তব্য প্রসঙ্গে আনচেলত্তি বললেন, ‘তারা কী বলছে, তা নিয়ে আমি কোনও কথা বলবো না। আমরা ম্যাচের দিকে এবং আমাদের প্রতিপক্ষের গুণাবলির ওপর মনোনিবেশ করবো। কোনও সমস্যায় যেন না পড়তে হয়, সেজন্য আমরা ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতি নেবো এবং আমাদের যা করা দরকার তা নিয়ে কঠোর পরিশ্রম করবো। আমরা কোনও মনস্তাত্ত্বিক খেলায় জড়াবো না, আমরা ওসব নিয়ে কাজ করবো না।’

নকআউট পর্বে ব্রাজিলের পথচলা সহজ হবে কিনা উত্তরে কোচ বললেন, ‘আমি জানি না, আমি এই কথার সঙ্গে একমত নই। আমার বিশ্বাস প্রতিটি ম্যাচই কঠিন, অত্যন্ত কঠিন। আমাদের অনেক কিছু নিয়ে ভাবতে হবে। সেখানে প্রচুর চাপ থাকে। আমি এখনও বিশ্বাস করি যে এখন পর্যন্ত কোনও দলই নিশ্চিত ফেভারিট নয়; কিছু দল হয়তো অন্যদের চেয়ে ভালো খেলেছে, তবে আমি স্পষ্ট কোনও ফেভারিট দেখছি না। আমার বিশ্বাস, এটি একটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ বিশ্বকাপ হবে।’

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
মদের জন্য মাঝআকাশে যাত্রীর তাণ্ডব, ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় ও লাথি
ইরানকে চীনা সংস্থার স্যাটেলাইট চিত্র দেওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প
লেকে জরুরি অবতরণের পর ডুবলো বিমান, সাঁতরে বাঁচলেন মার্কিন কংগ্রেসম্যান
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে আগুন, নামতে গিয়ে আহত অনেকে
ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে আগুন, নামতে গিয়ে আহত অনেকে
মাইকের শব্দ বন্ধ করে শুকনের সংখ্যা বাড়ালো গ্রামটি
মাইকের শব্দ বন্ধ করে শুকনের সংখ্যা বাড়ালো গ্রামটি
ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রথমবার ঢামেক হাসপাতাল পরিদর্শনে মির্জা আব্বাস
ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রথমবার ঢামেক হাসপাতাল পরিদর্শনে মির্জা আব্বাস
পাঁচ বছরের প্রেমের সম্পর্ক একরাতেই শেষ, সেদিন কী ঘটেছিল জানালেন প্রেমিক
লাগেজ ও বস্তায় নারীর খণ্ডিত দেহপাঁচ বছরের প্রেমের সম্পর্ক একরাতেই শেষ, সেদিন কী ঘটেছিল জানালেন প্রেমিক
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর