ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার কোচ

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২৬, ১৩:৩৪আপডেট : ২৯ জুন ২০২৬, ১৩:৩৪

বিশ্বকাপের গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি দক্ষিণ কোরিয়া। ব্যর্থতার দায় নিয়ে কোচের পদ থেকে পদত্যাগ করেছেন হং মিউং বো। দলের বিদায় নিশ্চিত হওয়ার পরদিনই এক সংবাদ সম্মেলনে নিজের সরে যাওয়ার সিদ্ধান্ত জানান।

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে দুর্দান্ত শুরু করেছিল দক্ষিণ কোরিয়া। তবে এরপরই ঘটে ছন্দপতন। পরের দুই ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় তারা। শেষ পর্যন্ত সেরা তৃতীয় হওয়া দলগুলোর গোল পার্থক্যের মারপ্যাঁচে বিদায় নিতে হয় এশিয়ান জায়ান্টদের।

সংবাদ সম্মেলনে এসে হং মিউং বো বলেন, ‘দক্ষিণ কোরিয়া দলকে যারা ভালোবাসেন এবং সমর্থক করেন, তাদের সবার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থনা করছি। আজ আমি প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। এই দায়িত্ব নেওয়া আমার জন্য সহজ ছিল না।’

তিনি আরও বলেন, ‘কোচ হিসেবে কোনো ব্যাখ্যাই চূড়ান্ত ফলাফলের চেয়ে বড় হতে পারে না। দেশের মানুষ আমাদের কাছ থেকে যে ফল আশা করেছিল, আমি তা এনে দিতে পারিনি। সব দায় কেবল আমার। তবে কোরিয়ান ফুটবলের প্রতি আমার ভালোবাসা আজীবন থাকবে। এখন থেকে একজন সাধারণ সমর্থক হিসেবে আমি দলের পাশে থাকব।’

/টিএ/ইউএস/
সম্পর্কিত
দ. কোরিয়ায় সরকারি চাকরির সাক্ষাৎকারে পরা যাবে জিন্স 
মহড়ার জবাবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, যুক্তরাষ্ট্র বলছে ‘তাৎক্ষণিক হুমকি নয়’
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
সর্বশেষ খবর
রাজধানীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ ডিএমপি কমিশনারের
রাজধানীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ ডিএমপি কমিশনারের
কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে খুঁজছে পুলিশ
কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে খুঁজছে পুলিশ
কমিউনিস্ট পার্টির শাসনের জন্য হুমকি এআই, চীনা গোয়েন্দাপ্রধানের হুঁশিয়ারি
কমিউনিস্ট পার্টির শাসনের জন্য হুমকি এআই, চীনা গোয়েন্দাপ্রধানের হুঁশিয়ারি
অবৈধ ও নকল সিগারেট কারখানায় অভিযান
অবৈধ ও নকল সিগারেট কারখানায় অভিযান
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর