বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা

স্পোর্টস ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০০

বিশ্বকাপে বড় দলকে রুখে দিয়ে খ্যাতি পেয়েছিলেন। বয়স ৪০ হলেও গোলপোস্টের নিচে দুর্দান্ত পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। এবার সেই কেপ ভার্দের গোলকিপার ভোজিনহার সামনে আরও বড় স্বীকৃতির হাতছানি। ২০২৬ ব্যালন ডি’অরে বর্ষসেরা গোলকিপার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি।

১০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ভোজিনহা। বিশ্বকাপে এমন পারফরম্যান্স দেখিয়েছেন, যার পর টুর্নামেন্টের অন্যতম জনপ্রিয় খেলোয়াড়ে পরিণত হন তিনি।

এই তালিকায় আছেন আর্সেনালের ডেভিড রায়া, প্যারিস সেন্ট জার্মেইয়ের মাতভেই সাফোনভ ও রিয়াল মাদ্রিদের থিবো কুর্তোয়া। তবে জায়গা হয়নি বর্তমান ইয়াশিন ট্রফি জয়ী জিয়ানলুইজি দোন্নারুম্মার। লিভারপুলের অ্যালিসন বেকারও বাদ পড়েছেন। বিশ্বকাপে নিজ নিজ দলের প্রথম পছন্দের গোলকিপার মাইক মাইন্যাঁ ও জর্ডান পিকফোর্ডও নেই এই তালিকায়।

বিশ্বকাপের গ্রুপ পর্বে স্পেনের বিপক্ষে কেপ ভার্দের ঐতিহাসিক পারফরম্যান্সে বড় ভূমিকা ছিল ভোজিনহার। ম্যাচটিতে তিনি সাতটি সেভ করেন। শেষ পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে গোলশূন্য ড্র করে কেপ ভার্দে।

এরপর গ্রুপ পর্বের বাধাও পেরিয়ে যায় আফ্রিকার দেশটি। তবে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় তাদের।

বিশ্বকাপের আগে পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভেসে দ্বিতীয় মৌসুম কাটাচ্ছিলেন ভোজিনহা। সেখানে ১৯টি ম্যাচে খেলেছিলেন তিনি।

বিশ্বকাপের পর ভোজিনহা পাড়ি জমান চিলির ক্লাব কলো-কোলোতে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে ২ কোটি ৯০ লাখ।

আগামী ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অর পুরস্কার প্রদান অনুষ্ঠান। সেদিনই ঘোষণা করা হবে গোলকিপার অব দ্য ইয়ারের বিজয়ীর নাম।

বর্ষসেরা গোলকিপার হিসেবে মনোনীত যারা 

* ইয়াসিন বুনু — আল হিলাল
* থিবো কুর্তোয়া — রিয়াল মাদ্রিদ
* হোয়ান গার্সিয়া — এফসি বার্সেলোনা
* গ্রেগর কোবেল — বরুসিয়া ডর্টমুন্ড
* এমিলিয়ানো মার্তিনেজ — চেলসি
* এদুয়ার্দ মেন্দি — আল আহলি
* ডেভিড রায়া — আর্সেনাল
* মাতভেই সাফোনভ — প্যারিস সেন্ট জার্মেই
* উনাই সিমন — অ্যাথলেতিক বিলবাও
* ভোজিনহা — কলো-কোলো

 

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের কোচের মেয়াদ বেড়েছে
সর্বশেষ খবর
২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য
২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য
উত্তম কুমারের জন্মশতবর্ষে ভারত সরকারের বিশেষ উদ্যোগ, আসছে রুপার স্মারক মুদ্রা
উত্তম কুমারের জন্মশতবর্ষে ভারত সরকারের বিশেষ উদ্যোগ, আসছে রুপার স্মারক মুদ্রা
ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় নয়: অর্থমন্ত্রী
ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় নয়: অর্থমন্ত্রী
নারীরা ভোটাধিকার পাওয়ার আগেই মার্কিন কংগ্রেসে নির্বাচিত হয়েছিলেন যে নারী
নারীরা ভোটাধিকার পাওয়ার আগেই মার্কিন কংগ্রেসে নির্বাচিত হয়েছিলেন যে নারী
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী