সুইডেনের বিপক্ষে চার পরিবর্তন নিয়ে মাঠে নামলো ফ্রান্স

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ জুলাই ২০২৬, ০৩:১১আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৩:২৩

ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে সুইডেনের বিপক্ষে একাদশে চারটি পরিবর্তন এনে মাঠে নেমেছে ফ্রান্স। নরওয়ের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে বড় জয় পাওয়া একাদশ থেকে পরিবর্তন করেছেন কোচ দিদিয়ের দেশম।

মঙ্গলবার (৩০ জুন) যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ম্যাচটি বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় শুরু হয়েছে।

আগের ম্যাচের তুলনায় লুকাস দিনিয়ে, আদ্রিয়াঁ রাবিও, উইলিয়াম সালিবা ও ব্র্যাডলি বারকোলাকে শুরুর একাদশে রেখেছেন দেশম। ফলে বেঞ্চে বসতে হয়েছে মানু কোনো, ম্যাক্সাঁস লাক্রোয়া, দেজিরে দুয়ে ও থিও হার্নান্দেজকে।

ফ্রান্সের একাদশে আছেন গোলরক্ষক মাইক মাইনিয়ঁ। রক্ষণে জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো ও লুকাস দিনিয়ে। মাঝমাঠে অরেলিয়াঁ চুয়ামেনি ও আদ্রিয়াঁ রাবিও। আক্রমণভাগে ব্র্যাডলি বারকোলা, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে এবং অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

অন্যদিকে, সুইডেনের একাদশে গোলরক্ষক হিসেবে আছেন ইয়াকব ভিডেল জেটারস্ট্রম। তার সামনে খেলছেন গ্যাব্রিয়েল গুডমুন্ডসন, ভিক্টর লিন্ডেলফ, গুস্তাফ ল্যাগারবিয়েলকে ও ড্যানিয়েল সভেনসন। মাঝমাঠে লুকাস বার্গভাল ও ইয়াসিন আয়ারির সঙ্গে রয়েছেন এলিয়ট স্ট্রাউড। আক্রমণভাগে খেলছেন আলেকসান্দার ইসাক, অ্যান্থনি এলাঙ্গা ও ভিক্টর ইয়োকেরেস।

সুইডেনও তাদের একাদশে পরিবর্তন এনেছে। জাপানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় বিশ্বকাপ শেষ হয়ে গেছে ইসাক হিয়েনের। এছাড়া আলেকসান্দার বার্নহার্ডসনকে বেঞ্চে রেখে লুকাস বার্গভাল ও ড্যানিয়েল সভেনসনকে শুরুর একাদশে নেওয়া হয়েছে।

নিউ জার্সিতে স্থানীয় সময় বিকেল ৫টার দিকে ম্যাচটি শুরু হয়। তাপমাত্রা ছিল প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস, যা দুই দলের খেলোয়াড়দের জন্য বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ম্যাচে রেফারির দায়িত্ব পালন করছেন নেদারল্যান্ডসের ড্যানি ম্যাকেলি।

/ইউএস/
সম্পর্কিত
মানুষের ক্ষত মুছে সবুজে ফিরেছে যে বন, ঘুরে আসুন সোদেরওসেনে
মানবাধিকার নিয়ে ফ্রান্সের ‘ভণ্ডামি’, সরব ইরান
সমুদ্রের হাওয়ায় সামুদ্রিক স্বাদের খোঁজে ফ্রান্সে
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা 
রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা 
এখন বাংলাদেশের প্রাপ্য সম্মানটুকু দেওয়ার সময় এসেছে: ইয়ান বিশপ
এখন বাংলাদেশের প্রাপ্য সম্মানটুকু দেওয়ার সময় এসেছে: ইয়ান বিশপ
টাইগারদের গর্জন, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়
টাইগারদের গর্জন, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়
সারাদেশে জেলা শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্র প্রদর্শনী শুরু
সারাদেশে জেলা শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্র প্রদর্শনী শুরু
সর্বাধিক পঠিত
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী