‘যারা ফিলিস্তিনিদের জন্য সহানুভূতি অনুভব করে না, তারা মানুষ নয়’

তানজীম আহমেদ, আটলান্টা (যুক্তরাষ্ট্র) থেকে
০৭ জুলাই ২০২৬, ০৫:২৯আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৫:২৯

ফিলিস্তিন ইস্যুতে আবারও সরব হলেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান। বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, তাদের দুর্দশায় যাদের সহানুভূতি নেই, তারা মানবিক নয়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইব্রেকারে জয়ের পর মাঠে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর প্রসঙ্গ তুলে সাংবাদিকরা প্রশ্ন করলে ৫৯ বছর বয়সী এই কোচ বলেন, ‘পৃথিবীতে যদি এমন কেউ থাকে, যারা ফিলিস্তিনি জনগণের জন্য সহানুভূতি অনুভব করে না, তাহলে সে মানুষ নয়। সে ইউরোপীয়, আমেরিকান, আরব কিংবা পৃথিবীর যে প্রান্তেরই হোক না কেন—ফিলিস্তিনিদের ওপর যা চলছে, তা দেখে সবারই মর্মাহত হওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘কোনও প্রাণী আহত হলেও প্রাণী কল্যাণ সংস্থাগুলো তাকে রক্ষায় এগিয়ে আসে। অথচ আমরা নিজেদের ঘরে শীতাতপনিয়ন্ত্রিত পরিবেশে থাকি, ভালো খাবার খাই, ভালো পোশাক পরি এবং স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করি; আর ফিলিস্তিনিরা খোলা আকাশের নিচে জীবন কাটাচ্ছে। যারা তাদের জন্য অনুভব করে না, তারা মানবিক নয়।’

হাসানের ভাষায়, ‘এটি পুরো বিশ্বের জন্য লজ্জাজনক। ক্ষমতাধরদের জন্যও লজ্জার বিষয় যে মানুষকে এমন পরিস্থিতিতে ফেলে রাখা হয়েছে।’

তিনি প্রশ্ন তুলে বলেন, ‘রাস্তায় কোনও কুকুর আহত হলে মানুষ বিচার দাবি করে। কিন্তু গাজায় প্রতিদিন ক্ষেপণাস্ত্র হামলায় নিরীহ মানুষ নিহত হচ্ছে—তাদের ব্যাপারে কী হবে?’

/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষক ও তার পরিবারকে হত্যা করলো কারা, কারণ কী 
শিক্ষক ও তার পরিবারকে হত্যা করলো কারা, কারণ কী 
দুদিন ধরে বোনকে ফোন দিয়ে পাচ্ছিলেন না, বাসায় এসে দেখলেন সবাই লাশ
দুদিন ধরে বোনকে ফোন দিয়ে পাচ্ছিলেন না, বাসায় এসে দেখলেন সবাই লাশ
এক শিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার, বাসা ঘিরে রেখেছে সিআইডি
এক শিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার, বাসা ঘিরে রেখেছে সিআইডি
ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমা এখন ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’
ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমা এখন ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’