‘আমরা আর্জেন্টিনাকে সম্মান করি, ভয় পাই না’

তানজীম আহমেদ, আটলান্টা (যুক্তরাষ্ট্র) থেকে
০৭ জুলাই ২০২৬, ০৭:৫৪আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৭:৫৪

সংবাদ সম্মেলনের শুরুতেই ফিলিস্তিন প্রসঙ্গে আবেগঘন বক্তব্য দেন মিসরের কোচ হোসাম হাসান। যুদ্ধবিধ্বস্ত দেশটির মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। একইসঙ্গে স্পষ্ট করে বলেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে সম্মান করলেও ভয় পাচ্ছে না তার দল।

উত্তর আমেরিকা বিশ্বকাপে আরও অনেক দূর যাওয়ার লক্ষ্য মিসরের। শেষ ষোলোয় আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে হোসাম হাসান বলেন, ‘আর্জেন্টিনা একটি দুর্দান্ত দল এবং বর্তমান চ্যাম্পিয়ন। কিন্তু ফুটবলে কোনও কিছুই অসম্ভব নয়। আমাদের লক্ষ্য অনেক বড় এবং আমরা জানি, এটি কোনও দলের জন্যই সহজ ম্যাচ হবে না।’

প্রতিপক্ষকে সমীহ করলেও নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রাখছেন মিসর কোচ। তিনি বলেন, ‘আমরা আর্জেন্টিনাকে সম্মান করি, কিন্তু তাদের ভয় পাই না। আমি জানি, তাদের দলে লিওনেল মেসির মতো একজন কিংবদন্তি আছেন। তবে প্রতিপক্ষের নাম কী, এমনকি তারা বর্তমান চ্যাম্পিয়ন হলেও, সেসব নিয়ে না ভেবে আমরা নিজেদের খেলাটাই খেলব। আমাদের দলও শক্তিশালী এবং আমাদের আকাঙ্ক্ষার কোনও সীমা নেই।’

প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় কিছুটা আক্ষেপও রয়েছে তার। হোসাম বলেন, ‘দুই ম্যাচের মাঝে আমরা খুব কম সময় পেয়েছি। খারাপ আবহাওয়ার কারণে একটি অনুশীলন সেশনও বাতিল করতে হয়েছে। তারপরও আমরা ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত এবং প্রস্তুতি নিয়ে আমি সন্তুষ্ট।’

খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকাতেই দেশের জন্য অবদান রাখতে পারাকে বড় অর্জন হিসেবে দেখছেন তিনি। তার ভাষায়, ‘খেলোয়াড় হিসেবে আমি অনেক কিছু অর্জন করেছি। কোচ হিসেবে আরও বেশি কিছু অর্জন করতে পেরে আমি আনন্দিত।’

সবশেষে দেশের মানুষের প্রত্যাশার কথা তুলে ধরে তিনি বলেন, ‘মিসরের মতো একটি দলের জন্য শেষ ষোলোয় ওঠাটা স্বাভাবিক হওয়া উচিত। আমাদের দলে মোহাম্মদ সালাহ ও ওমর মারমুশের মতো বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। আমাদের লক্ষ্য মিসরীয় জনগণকে তাদের জাতীয় দল নিয়ে গর্বিত করা, আর সেই লক্ষ্য পূরণে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’

/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গুগলে সার্চ করার এই ৫ ট্রিকস জানা থাকলে বেঁচে যাবে ঘণ্টার পর ঘণ্টা
গুগলে সার্চ করার এই ৫ ট্রিকস জানা থাকলে বেঁচে যাবে ঘণ্টার পর ঘণ্টা
ছয় দিনের বিরতি শেষে বিকাল ৩টায় শুরু হচ্ছে সংসদের কার্যক্রম
ছয় দিনের বিরতি শেষে বিকাল ৩টায় শুরু হচ্ছে সংসদের কার্যক্রম
ছেলেকে বাঁচাতে গিয়ে একে একে প্রাণ গেলো মা-বাবারও
ছেলেকে বাঁচাতে গিয়ে একে একে প্রাণ গেলো মা-বাবারও
ওমান উপকূলে ট্যাংকারে আগুন, ‘অজানা বস্তুর’ আঘাত
ওমান উপকূলে ট্যাংকারে আগুন, ‘অজানা বস্তুর’ আঘাত
সর্বাধিক পঠিত
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
আনচেলত্তিকে নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো ব্রাজিল
আনচেলত্তিকে নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো ব্রাজিল
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রত্যক্ষদর্শীরা
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রত্যক্ষদর্শীরা