মিসরের বিপক্ষে তিন পরিবর্তন আর্জেন্টিনার, আক্রমণে মেসির নতুন সঙ্গী

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০২৬, ২১:০৪আপডেট : ০৭ জুলাই ২০২৬, ২১:১৬

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মঙ্গলবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মিসরের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এই ম্যাচে আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গী হিসেবে থাকছেন হুলিয়ান আলভারেজ। ম্যাচ শুরু আজ রাত ১০টায়। 

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার চার ম্যাচের মধ্যে তিনটিতে মেসির সঙ্গে আক্রমণভাগে খেলেছেন লাউতারো মার্টিনেজ। তবে শেষ ষোলোর ম্যাচে তাকে বেঞ্চে রেখে শুরু থেকেই সুযোগ পেয়েছেন আলভারেজ।

অ্যাতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড টুর্নামেন্টে এর আগে একটি ম্যাচে একাদশে ছিলেন। বাকি তিনটিতে নেমেছেন বদলি হিসেবে। সাধারণত প্রথম পছন্দের খেলোয়াড় হলেও টুর্নামেন্ট শুরুর সময় পুরোপুরি ফিট ছিলেন না তিনি।

কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে কষ্টার্জিত জয়ের পর মিসরের বিপক্ষে একাদশে তিনটি পরিবর্তন এনেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি।

বাঁ প্রান্তে ডিফেন্সে ফাকুন্দো মেদিনার জায়গায় খেলছেন নিকোলাস তাগলিয়াফিকো। আগের ম্যাচে পেশিতে টান লাগায় মাঠ ছাড়তে হয়েছিল মেদিনাকে।

মিডফিল্ডে থিয়াগো আলমাদার পরিবর্তে সুযোগ পেয়েছেন লিয়ান্দ্রো পারেদেস। আলভারেজের মতো তিনিও ধীরে ধীরে পুরোপুরি ফিট হয়ে উঠছেন। এতে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে আরও আক্রমণাত্মক ভূমিকায় দেখা যেতে পারে।

এদিকে গোড়ালির চোটের কারণে উইঙ্গার নিকো গনসালেসকে নিয়েই কেবল কিছুটা শঙ্কা রয়েছে আর্জেন্টিনা শিবিরে।

মিসরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ:

এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
আর্জেন্টিনার তিন প্রতিপক্ষ চূড়ান্ত, মেসি কি বিদায়ী ম্যাচ খেলবেন?
দর্শনীয় গোল করলেন মেসি
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
সর্বশেষ খবর
আসিফ নজরুলকে নিয়ে তদন্তে শান্ত-লিটন যা বলেছেন
আসিফ নজরুলকে নিয়ে তদন্তে শান্ত-লিটন যা বলেছেন
বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস ‘নেতিবাচক’ থেকে ‘স্থিতিশীল’ করলো মুডিস
বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস ‘নেতিবাচক’ থেকে ‘স্থিতিশীল’ করলো মুডিস
ঢাকার রাস্তা বারবার খোঁড়াখুঁড়ি, এবার যে সিদ্ধান্ত নিলো সরকার
ঢাকার রাস্তা বারবার খোঁড়াখুঁড়ি, এবার যে সিদ্ধান্ত নিলো সরকার
শুটিং সেটে কঠোর আচারণ, টম ক্রুজ বললেন, গুঞ্জনটি সত্যি
শুটিং সেটে কঠোর আচারণ, টম ক্রুজ বললেন, গুঞ্জনটি সত্যি
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি