আর্জেন্টিনার তিন প্রতিপক্ষ চূড়ান্ত, মেসি কি বিদায়ী ম্যাচ খেলবেন?

স্পোর্টস ডেস্ক 
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭

২০২৬ ফিফা বিশ্বকাপের পর প্রথম ফিফা উইন্ডোতে ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সোমবার (১৪ সেপ্টেম্বর) এমনই খবর দিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলে। 

আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে ফিফা উইন্ডো। এর মধ্যে ৩০ সেপ্টেম্বর কর্ডোবায় বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর ৩ অক্টোবর ও ৬ অক্টোবর মনুমেন্টালে যথাক্রমে বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে মাঠে নামবে বিশ্বকাপের রানার্সআপরা। 

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষ, ম্যাচের দিন ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। তবে এখনও অপেক্ষা করা হচ্ছে ফিফার অনুমোদনের জন্য। ম্যাচগুলো ‘ক্লাস এ’ হিসেবে স্বীকৃতি পাবে কিনা, সে বিষয়ে ফিফার সিদ্ধান্ত আসার কথা মঙ্গলবার সকালে।

ম্যাচগুলো ক্লাস এ হলে বিশ্বকাপ ফাইনালের পর সংঘর্ষে জড়ানোর ঘটনায় নিষিদ্ধ লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদা এসব ম্যাচে নিজেদের নিষেধাজ্ঞা কাটাতে পারবেন। একই সঙ্গে ম্যাচগুলো ফিফা র‌্যাঙ্কিংয়ে প্রভাব ফেলবে এবং খেলোয়াড়দের জাতীয় দলের পরিসংখ্যানেও যুক্ত হবে। 

প্রস্তুতি ম্যাচে বিশ্বকাপের দলে জায়গা না পাওয়া কয়েকজন তরুণ খেলোয়াড়কেও সুযোগ দেওয়া হতে পারে। অনুশীলন শুরু হতে পারে ২২ বা ২৩ সেপ্টেম্বর এজেইজা ক্যাম্পে।

এদিকে মেসি শেষবারের মতো সাদা-আকাশী নীল জার্সিতে মাঠে নামবেন কিনা এ নিয়ে প্রশ্ন উঠছে। গত মাসের শেষদিন অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বলিভিয়া, বুরকিনা ফাসো কিংবা বেনিনের বিপক্ষে ম্যাচগুলোর কোনও একটিতে মেসিকে দেখা যায় কিনা, সেটাই এখন দেখার। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
দর্শনীয় গোল করলেন মেসি
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
সর্বশেষ খবর
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
হরমুজ খুললেও কেন স্বাভাবিক হবে না কাতারের এলএনজি সরবরাহ?
হরমুজ খুললেও কেন স্বাভাবিক হবে না কাতারের এলএনজি সরবরাহ?
সম্পত্তি হস্তান্তর সংশোধনী বিল: কেন বিরোধী দলের আপত্তি
সম্পত্তি হস্তান্তর সংশোধনী বিল: কেন বিরোধী দলের আপত্তি
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত