মিসরের বিপক্ষে আর্জেন্টিনার জয়সূচক গোলে ‘ভিএআর বিতর্ক’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ জুলাই ২০২৬, ০১:১৫আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০১:২০

বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার জয়সূচক গোলকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। মিসর সমর্থকদের অভিযোগ, গোল হওয়ার আগে মিসরের অধিনায়ক মোহাম্মদ সালাহর ওপর হওয়া একটি ফাউল ভিএআর পর্যালোচনার পরও উপেক্ষা করেছেন রেফারি।

ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে এনজো ফার্নান্দেজের চ্যালেঞ্জে মাটিতে পড়ে যান সালাহ। মিসরের খেলোয়াড়রা সঙ্গে সঙ্গে ফাউলের দাবি জানালেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। পরে ভিএআরে ঘটনাটি পরীক্ষা করা হলেও আগের সিদ্ধান্তই বহাল থাকে।

এরপরই দ্রুত পাল্টা আক্রমণে ওঠে আর্জেন্টিনা। সেই আক্রমণ থেকে দারুণ এক ফিনিশে জয়সূচক গোল করেন এনজো ফার্নান্দেজ। গোলের পর মিসরের খেলোয়াড়রা রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানান। গ্যালারিতেও ক্ষোভ প্রকাশ করেন মিসর সমর্থকেরা।

ম্যাচে পরের সময়টুকুতে উত্তেজনার পারদ ছিল চড়া। রেফারি মিসরের কোচিং স্টাফের কয়েকজনকে লাল কার্ড দেখান। এছাড়া মিসরের গোলরক্ষকও হলুদ কার্ড দেখেন।

ওপরের ‍দৃশ্যে ভিএআর দেখে গোল বাতিল হয় মিসরের, নিচের দৃশ্যে সালাহকে চ্যালেঞ্জে ফাউল ধরেননি রেফারি

একসময় ২-০ গোলে এগিয়ে ছিল মিসর। তবে লিওনেল মেসির দুর্দান্ত হাফ-ভলিতে ব্যবধান কমানোর পর ম্যাচে ফিরে আসে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত এনজো ফার্নান্দেজের গোলে জয় নিশ্চিত করে তারা।

তবে ম্যাচের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে সালাহর ওপর হওয়া ফাউলের ঘটনা। অনেকের মতে, এটি ফাউল ছিল এবং সেখান থেকেই আর্জেন্টিনার গোলের সুযোগ তৈরি হয়েছে। আবার কেউ কেউ এটিকে স্বাভাবিক শারীরিক লড়াই বলেই মনে করছেন।

এ নিয়ে আরও বিতর্ক তৈরি হয়েছে, কারণ ম্যাচের আগে লিসান্দ্রো মার্তিনেজের একটি ফাউলের কারণে মুস্তাফা জেডের একটি গোল বাতিল করা হয়েছিল। সেই ঘটনার সঙ্গে সালাহর ওপর চ্যালেঞ্জটির তুলনা টেনে প্রশ্ন তুলছেন মিসর সমর্থকেরা। তাদের দাবি, দুই ঘটনার ক্ষেত্রে একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি।

/ইউএস/
সম্পর্কিত
আর্জেন্টিনার তিন প্রতিপক্ষ চূড়ান্ত, মেসি কি বিদায়ী ম্যাচ খেলবেন?
দর্শনীয় গোল করলেন মেসি
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
সর্বশেষ খবর
বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস ‘নেতিবাচক’ থেকে ‘স্থিতিশীল’ করলো মুডিস
বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস ‘নেতিবাচক’ থেকে ‘স্থিতিশীল’ করলো মুডিস
ঢাকার রাস্তা বারবার খোঁড়াখুঁড়ি, এবার যে সিদ্ধান্ত নিলো সরকার
ঢাকার রাস্তা বারবার খোঁড়াখুঁড়ি, এবার যে সিদ্ধান্ত নিলো সরকার
শুটিং সেটে কঠোর আচারণ, টম ক্রুজ বললেন, গুঞ্জনটি সত্যি
শুটিং সেটে কঠোর আচারণ, টম ক্রুজ বললেন, গুঞ্জনটি সত্যি
মেট্রোরেলের লাইনে কাপড়, ৪০ মিনিট চলাচল বন্ধ
মেট্রোরেলের লাইনে কাপড়, ৪০ মিনিট চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি