মেসিকে বিপণনের স্বার্থে বিশ্বকাপে রাখতে চায়, আমাদের প্রতি অন্যায় হয়েছে: মিসর কোচ

স্পোর্টস ডেস্ক
০৮ জুলাই ২০২৬, ০২:২৭আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০২:২৭

দুই গোলে এগিয়ে থেকে জয়ের স্বপ্ন দেখছিল মিসর। কিন্তু আর্জেন্টিনা দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তিন গোল করে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। আটলান্টায় ম্যাচ শেষে রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান।

শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর হোসাম হাসান বলেন, ‘আমাদের একটি গোল বাতিল করা হয়েছে, আমি জানি না কেন, এবং এটা ন্যায্য নয়। মনে হচ্ছে মেসিকে টুর্নামেন্টে এগিয়ে রাখার একটা ইচ্ছা আছে, এখানে বিপণনের বিষয়ও রয়েছে।’

রেফারির সিদ্ধান্ত নিয়ে আরও কঠোর ভাষায় মিসরের কোচ বলেন, ‘আমরাই ভালো খেলেছি, কিন্তু ফুটবল অন্যায় করেছে। হয়তো তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং মেসিকে বিপণনের স্বার্থে বিশ্বকাপে রাখতে চায়। রেফারি মিসর জাতীয় দলের প্রতি অবিচার করেছেন, এখানে কোনো ন্যায়বিচার নেই। তবে ফুটবলের বাইরেও অন্য কিছু বিষয় ছিল, যেগুলো এই হারের কারণ হয়েছে।’

হোসাম হাসান অবশ্য নিজের খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘খেলোয়াড়দের ধন্যবাদ জানাই, তারা দারুণ পরিশ্রম করেছে। কিন্তু আরও কিছু বিষয় আছে, যা পরিস্থিতিকে কঠিন করে তোলে। আর আমি হারতে পছন্দ করি না।’

ম্যাচের ফল নিয়ে হতাশা প্রকাশ করলেও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি তিনি। তার ভাষায়, ‘আমরা সমর্থকদের আনন্দ দিতে চেয়েছিলাম। কিন্তু ফুটবলে এমন কিছু ঘটনা ঘটে, যা কারিগরি বিষয়ের বাইরে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের প্রতি সমর্থন রয়েছে, কেন রয়েছে আমি জানি না।’

মিসর ও আরব বিশ্বের সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে হোসাম হাসান বলেন, ‘আমি মিসর ও আরব জনগণের কাছে ক্ষমা চাইছি। আমরা আপনাদের আনন্দ দিতে চেয়েছিলাম এবং বিশ্বকাপে যত দূর সম্ভব যেতে চেয়েছিলাম। কিন্তু খেলোয়াড়রা তাদের সর্বস্ব উজাড় করে দিয়েছে। আমাদের উচ্চাকাঙ্ক্ষা এর চেয়েও অনেক দূর যাবে। আর সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’

/টিএ/ইউএস/
সম্পর্কিত
আর্জেন্টিনার তিন প্রতিপক্ষ চূড়ান্ত, মেসি কি বিদায়ী ম্যাচ খেলবেন?
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
দুই সাবেক কর্মকর্তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করলো ফিফা
সর্বশেষ খবর
মার্কিন ঘাঁটিতেও ঠেকানো যাচ্ছে না ইরানকে, বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো
মার্কিন ঘাঁটিতেও ঠেকানো যাচ্ছে না ইরানকে, বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো
কোচিং সেন্টারে শিক্ষার্থীদের আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়, ঘটনাস্থলে ইউএনও-ওসি
কোচিং সেন্টারে শিক্ষার্থীদের আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়, ঘটনাস্থলে ইউএনও-ওসি
র‌্যাবকে এসআরবি নামে পুনঃস্থাপন বন্ধের দাবি
র‌্যাবকে এসআরবি নামে পুনঃস্থাপন বন্ধের দাবি
গ্যাস-বিদ্যুৎ সংকট: পোশাক খাতে অর্ধেক কমেছে উৎপাদন
গ্যাস-বিদ্যুৎ সংকট: পোশাক খাতে অর্ধেক কমেছে উৎপাদন
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি