শেষ পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম আইডি বন্ধ করলেন আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারি

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০২৬, ০৬:৫০আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৬:৫০

আটলান্টায় আর্জেন্টিনা-মিসর ম্যাচের পর থেকেই আলোচনায় রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে চলছে কাটা ছেঁড়া। এমন অবস্থায় বাধ্য হয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন তিনি।

শেষ ষোলোর আর্জেন্টিনা-মিসর ম্যাচ যখন শেষের দিকে তখন মিসরের কোচিং স্টাফদের সঙ্গে লেগে যায় লেতেক্সিয়ের। দেদারসে কার্ড বের করতে থাকেন ফরাসি এই রেফারি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আর্জেন্টিনার কাছে মিসর ৩-২ গোলে হারের পরই লেতেক্সিয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হামলে পড়েন নেটিজেনরা। ভক্ত-সমর্থকদের বিষাক্ত ট্রলে প্রথমে মন্তব্যের ঘর সীমিত করেন লেতেক্সিয়ে। কিন্তু একটা পর্যায়ে যখন সবকিছু সীমা ছাড়িয়ে যায়, তখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন তিনি।

শেষ ষোলোর আর্জেন্টিনা-মিসর ম্যাচ যখন শেষের দিকে, তখন মিসরের কোচিং স্টাফদের সঙ্গে লেগে যায় লেতেক্সিয়ের। দেদারসে কার্ড বের করতে থাকেন ফরাসি এই রেফারি। 

ঘটনার সূত্রপাত ৬০ মিনিট থেকেই। মিসরের মোস্তফা জিকো গোল করলেও তা বাতিল করা হয়েছে। সেই গোল তৈরির সময় আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসের কাছ থেকে বল কাড়তে গিয়ে তার জার্সি টেনে ধরেন মিসরের মিডফিল্ডার মারওয়ান আত্তিয়া। শুধু তাই নয়, মার্তিনেসের পায়ের ওপর পা তুলে দেন আত্তিয়া। গোলের পর জিকো ও তার সতীর্থরা উদযাপনের পর ভিডিও অ্যাসিস্ট রেফারির হস্তক্ষেপে সেটাকে ফাউল বিবেচনা করে গোল বাতিল করা হয়েছে।

দ্বিতীয় বিতর্ক তৈরি হয় ৯০ মিনিটের পর যোগ করা সময়ে। আটলান্টায় আর্জেন্টিনা-মিসর শেষ ষোলোর ম্যাচ তখন ২-২ সমতায়। ৯০ মিনিটের পর ৩ মিনিটে এনজো ফের্নান্দেস গোল করে উদযাপনে মাতেন। ফের্নান্দেসের এই গোলেই ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

/টিএ/এফআর/
সম্পর্কিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
লেভানডফস্কির সঙ্গে লড়াইয়ে মেসির নতুন কীর্তি
চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পিএসজির, জয় পেলো আর্সেনাল ও লিভারপুল
সর্বশেষ খবর
অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রে এম এন লারমার দর্শন অনুসরণের আহ্বান
অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রে এম এন লারমার দর্শন অনুসরণের আহ্বান
ইউ গেট আউট ফ্রম দিস রুম: ধমক দিয়ে বললেন আইনমন্ত্রী 
ইউ গেট আউট ফ্রম দিস রুম: ধমক দিয়ে বললেন আইনমন্ত্রী 
এআই নিয়ন্ত্রণে একজন শক্তিশালী প্রেসিডেন্টই যথেষ্ট, ট্রাম্পের দাবি
এআই নিয়ন্ত্রণে একজন শক্তিশালী প্রেসিডেন্টই যথেষ্ট, ট্রাম্পের দাবি
হুথি হামলায় নাজেহাল সৌদি আরব, মক্কা প্যাক্ট কি কেবল কাগুজে বুলি?
হুথি হামলায় নাজেহাল সৌদি আরব, মক্কা প্যাক্ট কি কেবল কাগুজে বুলি?
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার