বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থনের আসল কারণ জানালেন নেতানিয়াহু

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০২৬, ১৪:৫২আপডেট : ১০ জুলাই ২০২৬, ১৫:০৩

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যেই জানিয়েছেন, চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার সমর্থক তিনি। তবে এর পেছনের কারণ লিওনেল মেসি নন। বরং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।

ইসরায়েলি কৌতুক অভিনেতা বেন বেন বারুখ সঞ্চালিত ‘দ্য মোজো পডকাস্ট’-এ অতিথি হয়ে নেতানিয়াহু বলেছেন, বিশ্বকাপে তিনি আর্জেন্টিনার খেলাই সবচেয়ে বেশি অনুসরণ করছেন।

আলোচনার একপর্যায়ে নেতানিয়াহু নিজেই বলেন, ‘আমি বিশ্বকাপে আর্জেন্টিনার দিকে নজর রাখছি। জানেন কেন?’ উপস্থাপক সঙ্গে সঙ্গে প্রশ্ন করেন, ‘মেসি?’

নেতানিয়াহু হাসিমুখে বলেন, ‘না, মেসির আগে মিলেই। তিনি একজন সুপারস্টার।’

এরপর তিনি ব্যাখ্যা করেন, কেন আর্জেন্টিনার প্রেসিডেন্টকে এত মূল্যায়ন করছেন, ‘তিনি সত্যিই একজন তারকা। মুক্তবাজার অর্থনীতি গ্রহণ করে তিনি অসাধারণ কাজ করেছেন।’

এর পাশাপাশি তিনি যোগ করেন, ‘মিলেই ইসরায়েলের একজন বড় বন্ধু।’

আলাপচারিতার একপর্যায়ে মজার ছলে মিলেইকে একজন ফুটবলারের সঙ্গেও তুলনা করেন নেতানিয়াহু। আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, দলটি ভাগ্যবান যে তাদের দলে এত অভিজ্ঞ একজন খেলোয়াড় আছেন, যার বয়স ৩৯ বছর। 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ছিল পডকাস্টের সংক্ষিপ্ত সম্পাদিত অংশ। তবে সেখানে একটি বিষয় স্পষ্ট। নেতানিয়াহুর আর্জেন্টিনা-সমর্থনের মূল কারণ দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এবং ইসরায়েলের সঙ্গে তার ঘনিষ্ঠতা।

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে হারের পর লন্ডনে মরক্কো সমর্থকদের তাণ্ডব, আহত পুলিশ
মেসি, নেইমার ও রোনালদোকে নিয়ে আবেগঘন ইয়ামাল
সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা দল নিয়ে কী ভাবছেন স্ক্যালোনি
সর্বশেষ খবর
বৃষ্টির প্রভাব নেই সবজির বাজারে, আমিষের বাজারে বাড়তি চাপ
বৃষ্টির প্রভাব নেই সবজির বাজারে, আমিষের বাজারে বাড়তি চাপ
ভারতের মাটিতে প্রথমবার বিগ ব্যাশ, ইতিহাসের সাক্ষী হবে চেন্নাই
ভারতের মাটিতে প্রথমবার বিগ ব্যাশ, ইতিহাসের সাক্ষী হবে চেন্নাই
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন 
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন 
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান