‘প্রতিটি সিদ্ধান্তই বিপক্ষে গেছে, আর্জেন্টিনা একটি ফাউলেও শাস্তি পায়নি’

স্পোর্টস ডেস্ক 
১২ জুলাই ২০২৬, ১১:০২আপডেট : ১২ জুলাই ২০২৬, ১১:০২

আর্জেন্টিনার কাছে ৩–১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের পর রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন  সুইজারল্যান্ড ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জি। 

বিশেষ করে ব্রিল এমবোলোর দ্বিতীয় হলুদ কার্ড এবং ১০ জন নিয়ে বাকি সময় খেলায় তাদের মাঝে আক্ষেপের জন্ম নিয়েছে। ম্যাচ শেষে আকাঞ্জি বলেছেন, ‘এই মুহূর্তটা খুব, খুব কঠিন। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমি দলের জন্য ভীষণ গর্ব অনুভব করেছি। ওপেন প্লেতে তাদের একটি সত্যিকারের গোলের সুযোগও আমার মনে পড়ছে না। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে আমরা যা দেখিয়েছি, তা সত্যিই অসাধারণ। তারা আমাদের বিপক্ষে কোনো সুযোগই পায়নি।’

শুরুতেই কর্নার থেকে গোল খাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ম্যাচের শুরুতে সেট-পিসের মতো গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে আমাদের আরও ভালো করতে হবে। কিন্তু যখন রেফারিও আপনার বিপক্ষে থাকেন, তখন বিষয়টা আরও কঠিন হয়ে যায়।’

রেফারিং নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করে আকাঞ্জি আরও বলেন, ‘ছোট ছোট প্রতিটি সিদ্ধান্তই আমাদের বিপক্ষে গেছে। আর্জেন্টিনা একটি ফাউলেও শাস্তি পায়নি। আমি সাধারণত ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে কিছু বলি না, কিন্তু আজকের মতো ম্যাচ আমি আগে কখনও দেখিনি।’

লাল কার্ড দেখে মাঠ ছাড়া ব্রিল এমবোলোর পাশেও দাঁড়িয়েছেন আকাঞ্জি। তিনি বলেছেন, ‘ব্রিল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আমরা ওর পাশে আছি এবং থাকবো। আমরা জানি, একসঙ্গে থাকলেই কেবল সফল হওয়া সম্ভব।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
আর্জেন্টিনার কাছে হারের পর ক্ষুব্ধ সুইস কোচ বললেন, ‘আমরাই ভালো খেলেছি’
৯২ বছরের ইতিহাসে একটি সেমিফাইনালেও হারেনি আর্জেন্টিনা
সর্বশেষ খবর
তিন নদীর পানি বিপদসীমার ওপরে, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা
তিন নদীর পানি বিপদসীমার ওপরে, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোকের ছায়া
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোকের ছায়া
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
ডিএমপির অভিযানে একদিনে ৪০৬ জন গ্রেফতার, সবচেয়ে বেশি মিরপুরে
ডিএমপির অভিযানে একদিনে ৪০৬ জন গ্রেফতার, সবচেয়ে বেশি মিরপুরে
সর্বাধিক পঠিত
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ