ইংল্যান্ড ম্যাচ কেন মেসির কাছে ‘স্পেশাল’

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুলাই ২০২৬, ১৮:৫৯আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১৮:৫৯

আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে সম্ভাব্য সব অর্জনই ছুঁয়ে দেখেছেন। দুই দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার হয়ে খেলতে গিয়ে মুখোমুখি হয়েছেন বিশ্বকাপজয়ী প্রায় সব পরাশক্তির। কিন্তু ৩৯ বছর বয়সী খুদে জাদুকর লিওনেল মেসির ক্যারিয়ারে একটি জায়গায় শূন্যতা ছিল, বিশ্বমঞ্চে কখনোই তার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা হয়নি। আগামী বুধবার আটলান্টায় ফিফা বিশ্বকাপ ২০২৬-এর হাইভোল্টেজ সেমিফাইনালে সেই অধরা বৃত্তই পূরণ হতে যাচ্ছে আলবিসেলেস্তে অধিনায়কের। আর ফাইনালের টিকিট নির্ধারণী এই মহারণকে নিজের ক্যারিয়ারের অন্যতম ‘বিশেষ’ ম্যাচ হিসেবে আখ্যা দিয়েছেন মেসি।

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে ৩-১ গোলের নাটকীয় জয়ের পর ফিফা কর্তৃক উদ্ধৃত এক প্রতিবেদনে মেসি বলেন, সত্যি বলতে, এই ম্যাচটি ভীষণ বিশেষ। কারণ এটিই আমার প্রথম। আমি ইংল্যান্ড ছাড়া বিশ্ব ফুটবলের সব বড় দলের বিরুদ্ধে খেলেছি। তারা একটি পরাশক্তি। সেমিফাইনালের মতো মঞ্চে এমন একটি বড় দলের বিরুদ্ধে খেলতে পারাটা সব সময়ই দারুণ ব্যাপার।

এর আগে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে ব্রাজিল, উরুগুয়ে, জার্মানি, ইতালি, স্পেন ও ফ্রান্সের বিরুদ্ধে খেললেও ইংল্যান্ডই ছিল মেসির আন্তর্জাতিক জীবনবৃত্তান্তে বাকি থাকা একমাত্র পরাশক্তি। এর আগে ২০০৫ সালের নভেম্বরে জেনেভায় ইংল্যান্ডের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচের সুযোগ এলেও হাঙ্গেরির বিপক্ষে অভিষেক ম্যাচে লাল কার্ড পাওয়ায় সেবার মাঠে নামা হয়নি তার।

চলতি বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার পথচলা ছিল বেশ রোমাঞ্চকর। শেষ ষোলোতে কেপ ভার্দেকে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হারানোর পর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের প্রথম গোলে অ্যাসিস্ট করেন মেসি। পরবর্তীতে হুলিয়ান আলভারেজের দুর্দান্ত গোল এবং লাউতারো মার্তিনেসের শেষ মুহূর্তের ফিনিশিংয়ে জয় নিশ্চিত হয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। কাতার বিশ্বকাপে পোল্যান্ড ম্যাচের পর এই প্রথম কোনও ম্যাচে গোল পাননি মেসি। টানা কঠিন ম্যাচ খেলে ক্লান্ত দল নিয়ে মেসি বলেন, আমাদের কিছুটা বিশ্রাম দরকার, কারণ প্রচুর মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে। স্কোয়াডের ওপর এর প্রভাব পড়েছে, তবে আমরা যেভাবে লড়াই করছি তা ধরে রাখতে সেরা অবস্থায় থেকেই মাঠে নামব।

২০০২ বিশ্বকাপের পর দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও আর্জেন্টিনা এই প্রথম কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হচ্ছে। দীর্ঘ ২৪ বছর পর ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই দ্বৈরথে নিজের নাম লেখানোর পাশাপাশি ১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে চোখ রাখছেন লিওনেল মেসি।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
‘টুর্নামেন্ট পাতানো’ অভিযোগের পর এবার মেসিকে নিয়েও বিস্ফোরক মন্তব্য মিসর তারকার
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
বিশ্বকাপ থেকে বিদায়ের পর হাল্যান্ডের আবেগঘন বার্তা
সর্বশেষ খবর
এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে ছাত্র ফেডারেশনের মানববন্ধন
এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে ছাত্র ফেডারেশনের মানববন্ধন
বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে ডাল-ভাত খেলেন প্রধানমন্ত্রী
বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে ডাল-ভাত খেলেন প্রধানমন্ত্রী
নতুন বাসায় ওঠার চার দিন পর নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর লাশ উদ্ধার, কীভাবে মৃত্যু
নতুন বাসায় ওঠার চার দিন পর নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর লাশ উদ্ধার, কীভাবে মৃত্যু
ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসবে
ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসবে
সর্বাধিক পঠিত
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য
ইসরায়েলের ‘পরম বন্ধু’কে হারিয়ে শোকাহত নেতানিয়াহু
ইসরায়েলের ‘পরম বন্ধু’কে হারিয়ে শোকাহত নেতানিয়াহু