বিশ্বকাপ ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে বিশ্বচ্যাম্পিয়নরা?

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০২৬, ১৮:০৮ আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১৮:০৮

ইংল্যান্ডকে নাটকীয়ভাবে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে গেলেও নতুন বিতর্কে আলোচনায় আর্জেন্টিনা। ম্যাচ-পরবর্তী উদযাপনে ফকল্যান্ড দ্বীপ নিয়ে রাজনৈতিক বার্তাসংবলিত একটি ব্যানার প্রদর্শন করেছিল তারা। যে ঘটনা খতিয়ে দেখছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। অবস্থা এমন যে, প্রয়োজন হলে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনে ২-১ গোলের জয় তুলে নেয়। শেষ মুহূর্তে দুই গোল করে জয় নিশ্চিত করে লিওনেল মেসির দল।

ম্যাচ শেষে উদযাপনের সময় আর্জেন্টিনার খেলোয়াড়রা ‘ফকল্যান্ড দ্বীপ আর্জেন্টিনার’- বার্তা সংবলিত এক ব্যানার প্রদর্শন করে।

দক্ষিণ-পশ্চিম আটলান্টিক মহাসাগরে অবস্থিত ফকল্যান্ড দ্বীপ ব্রিটিশ শাসিত অঞ্চল। তবে দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে সেটি নিয়ে বিরোধ চলে আসছে।

এক বিবৃতিতে ফিফার একজন মুখপাত্র বলেছেন, ‘প্রচলিত নিয়ম অনুযায়ী ফিফার নিরপেক্ষ শৃঙ্খলা কমিটি বর্তমানে ম্যাচের প্রতিবেদন পর্যালোচনা করছে এবং সংশ্লিষ্ট পরিস্থিতি বিবেচনা করছে। এরপর ফিফার শৃঙ্খলা বিধি অনুযায়ী পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আগে একই বার্তাসংবলিত ব্যানার প্রদর্শনের কারণে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ২০ হাজার পাউন্ড জরিমানা করেছিল ফিফা।

/এফআইআর/
সম্পর্কিত
নভেম্বরে মেসিবিহীন আর্জেন্টিনা দলে চমক আসছে!
মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি হিসেবে আলোচনায় যে নাম 
মেসির বিদায়ী ম্যাচের টিকিট শেষ দুই ঘণ্টারও কম সময়ে!
সর্বশেষ খবর
সৌদি আরবকে সহযোগিতা করতে তুরস্কের পিছুটান কোথায়?
সৌদি আরবকে সহযোগিতা করতে তুরস্কের পিছুটান কোথায়?
ডিমের দাম নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন
ডিমের দাম নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন
তুচ্ছ ঘটনায় বারবার তিন কলেজের সংঘর্ষ, আতঙ্কে শিক্ষার্থী-শিক্ষক-ব্যবসায়ী
তুচ্ছ ঘটনায় বারবার তিন কলেজের সংঘর্ষ, আতঙ্কে শিক্ষার্থী-শিক্ষক-ব্যবসায়ী
১৫ হাজার রানে শচীনকে ছাড়িয়ে ওয়ানডের নতুন রেকর্ড কোহলির
১৫ হাজার রানে শচীনকে ছাড়িয়ে ওয়ানডের নতুন রেকর্ড কোহলির
সর্বাধিক পঠিত
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত