যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিকে ঘিরে ফুটবল বিশ্বকাপের ফাইনালে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। এর প্রভাব পড়েছে মাঠে। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে ঢুকতে সমর্থকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফাইনালটি সরাসরি মাঠে বসে দেখছেন। একমাত্র এই ম্যাচটিই তিনি এবার মাঠে বসে দেখবেন। তার উপস্থিতির কারণেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
এ কারণে ম্যাচের নিরাপত্তার দায়িত্ব নেয় যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। ফলে স্টেডিয়ামে প্রবেশের সময় সমর্থকদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। বিবিসি স্পোর্টের তথ্য অনুযায়ী, অনেককে প্রায় দুই ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে।
তবে দীর্ঘ অপেক্ষার পর টিকিট স্ক্যান বা স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে অধিকাংশ দর্শকের আর কোনো সমস্যার মুখে পড়তে হয়নি বলে জানা গেছে।
কড়া নিরাপত্তা ও দীর্ঘ লাইনের পরও ম্যাচ নির্ধারিত সময়েই শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। আয়োজকদের মতে, কিক-অফ বিলম্বিত হওয়া বা ম্যাচে অন্য কোনো ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা নেই।









