সেই ৮ ফুটবলারের দায়িত্ব এখন প্লেয়ার স্ট্যাটাস কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৬, ১৬:১৪আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৬:২৭

সেই ৮ ফুটবলারের দায়িত্ব এখন প্লেয়ার স্ট্যাটাস কমিটির অবশেষে সেই ৮ ফুটবলারের ভাগ্য নির্ধারণের দায়িত্ব দেওয়া হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্লেয়ার স্ট্যাটাস কমিটিকে। বুধবার শেখ জামালের রিট পিটিশনের শুনানি শেষে এমন রায় দিয়েছেন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিক ও রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ।
আদালত শেখ জামালের রিট পিটিশনের প্রথম অংশ ‘কেনও অভিযুক্ত ৮ খেলোয়াড়কে শেখ জামালকে ফিরিয়ে দেওয়া হলো না’ এই আবেদনটিও খারিজ করে দিয়েছেন।’
দীর্ঘক্ষণ যুক্তিতর্ক শেষে আদালত মনে করেন যে বাফুফে ওই ৮ খেলোয়াড়দের ফিরিয়ে দিতে বাধ্য নয়। এই ৮ খেলোয়াড় কোথায় খেলবে সেটা সম্পূর্ণ নির্ধারণ করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি। তবে এক্ষেত্রে হাইকোর্টের কিছু নির্দেশনা থাকবে। সেই নির্দেশনা লিখিত আকারে না পাওয়া পর্যন্ত প্লেয়ার স্ট্যাটাস কমিটি কোনও সিদ্ধান্ত নিতে পারবে না।

প্লেয়ার স্ট্যাটাস কমিটি এই ৮ খেলোয়াড় কে, কোথায় খেলবেন তা পুনরায় নতুন করে নির্দেশনা দেবে। এর আগ পর্যন্ত তারা কোনও ক্লাবে খেলতে পারবেন না। আর রায় ঘোষণার দুই সপ্তাহের মধ্যেই প্লেয়ার স্ট্যাটাস কমিটির সিদ্ধান্ত নিতে হবে।

সংশ্লিষ্ট সেই ৮ ফুটবলার হলেন- মামুনুল ইসলাম, নাসিরউদ্দিন চৌধুরী, শহীদুল আলম সোহেল, জামাল ভূঁইয়া, সোহেল রানা, রায়হান হাসান, ইয়ামিন মুন্না ও আলমগীর কবির রানা।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম