গার্দিওলার আগে আনচেলত্তিকে কোচ হিসেবে চেয়েছিল ইতালি

স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০২৬, ১২:৪৬আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১২:৪৭

টানা তৃতীয়বার বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার ধাক্কা কাটিয়ে নতুন কোচের সন্ধানে নেমেছে ইতালি। এতদিন কোচ হওয়ার দৌড়ে পেপ গার্দিওলার নামটিই বেশ শোনা যাচ্ছিলো। তবে চমকপ্রদ তথ্য হলো, পেপ গার্দিওলার সঙ্গে আলোচনায় বসার আগেই ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তিকে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছিল ইতালিয়ান ফুটবল ফেডারেশন।

জেন্নারো গাত্তুসো গত এপ্রিলে পদত্যাগ করার পর থেকেই প্রধান কোচের পদ শূন্য রয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

আরও পড়ুন: বিশ্বকাপে ফিরতে গার্দিওলাকে আনতে চায় ইতালি, তবে...

এর আগে চলতি সপ্তাহে ইতালিয়ান ফুটবল ফেডারেশন সভাপতি জিওভান্নি মালাগো জানিয়েছিলেন, ম্যানচেস্টার সিটি ছাড়ার পর পেপ গার্দিওলার সঙ্গে তাদের আলোচনা হয়েছে এবং প্রয়োজন হলে তার বেতনের ক্ষেত্রে বাড়তি কিছু যোগ করতেও প্রস্তুত ছিল ফেডারেশন।

তবে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি জানান, গার্দিওলার আগে তারা আনচেলত্তির সঙ্গেই যোগাযোগ করেছিলেন, ‘আমরা এটা লুকাতে চাই না যে, পেপের আগে কার্লোর সঙ্গে কথা বলেছিলাম। সত্যি বলতে, যাদের আমরা বিশ্বের সেরা মনে করি, তাদের দিয়েই শুরু করাটা স্বাভাবিক ছিল।’

মালদিনি ও আনচেলত্তি ইতালি জাতীয় দল এবং এসি মিলানে দীর্ঘদিন সতীর্থ ছিলেন। আনচেলত্তি ২০২৫ সালে ব্রাজিলের দায়িত্ব নেন এবং চলতি বছরের মে মাসে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত নিজের চুক্তি নবায়ন করেন। যদিও সর্বশেষ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে ব্রাজিল শেষ ষোলো থেকেই বিদায় নেয়, তবু ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন নিশ্চিত করেছে, ৬৭ বছর বয়সী এই কোচই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্বে থাকছেন।

মালদিনি আরও বলেছেন, ‘সপ্তাহের শেষ নাগাদ নতুন কোচ নিয়োগ দেওয়ার লক্ষ্য থাকলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক ব্যক্তিকে বেছে নেওয়া।’

এদিকে ইতালীয় সংবাদমাধ্যম লা গাজ্জেত্তা দেলো স্পোর্ত জানিয়েছে, গার্দিওলা বছরে ২ কোটি ইউরো (প্রায় ১ কোটি ৭০ লাখ পাউন্ড) বেতন চেয়েছেন, যা ইতালির প্রস্তাবিত অঙ্কের দ্বিগুণ। তবে ইতালির কোচ হওয়ার দৌড়ে সাবেক আজ্জুরি কোচ আন্তোনিও কন্তে, রবার্তো মানচিনি এবং সাবেক মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোর নামও আলোচনায় রয়েছে।

 

/এফআইআর/
সম্পর্কিত
ক্লাবের হয়ে না খেলে পোকার টুর্নামেন্টে, আবার বিতর্কে নেইমার!
বিশ্বকাপে ফিরতে গার্দিওলাকে আনতে চায় ইতালি, তবে...
প্লাস্টিক সার্জারির পর নতুন লুকে ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না!
সর্বশেষ খবর
বিমানবন্দরে নেমে যা বললেন স্পিকার
বিমানবন্দরে নেমে যা বললেন স্পিকার
কমলো স্বর্ণের দাম, ভরি কত?
কমলো স্বর্ণের দাম, ভরি কত?
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার
রেশমের সুতা: যে শাড়ির গল্প শুরু হয় তুঁতপাতা থেকে
রেশমের সুতা: যে শাড়ির গল্প শুরু হয় তুঁতপাতা থেকে
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে