বিশ্বকাপে ফিরতে গার্দিওলাকে আনতে চায় ইতালি, তবে...

স্পোর্টস ডেস্ক
২২ জুলাই ২০২৬, ১৮:১২আপডেট : ২২ জুলাই ২০২৬, ১৮:১২

গুঞ্জনটা অনেক দিনের। এবার নিশ্চিত তথ্য হচ্ছে ইতালির জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার দৌড়ে রয়েছেন ক্লাব ফুটবলের কিংবদন্তি কোচ পেপ গার্দিওলা! ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রধান নিশ্চিত করেছেন, কোচের শূন্যপদ নিয়ে গার্দিওলার সঙ্গে আলোচনা হয়েছে। যদিও এই চুক্তি শেষ পর্যন্ত হবে কি না, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।

ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রধান জিওভান্নি মালাগো বুধবার ক্রোনাকে দি স্পোলিয়াতোইওকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, গার্দিওলাকে জাতীয় দলের কোচ করার বিষয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন: প্লাস্টিক সার্জারির পর নতুন লুকে ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না!

কোচের বেতন বাড়ানোর সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, গার্দিওলার ক্ষেত্রে সেটি ব্যতিক্রম হতে পারে, আর তার কারণও স্পষ্ট।’

তবে আলোচনার অগ্রগতি নিয়ে তিনি সতর্ক অবস্থান নিয়ে বলেছেন, ‘আমি এ বিষয়ে বিস্তারিত বলবো না। নিশ্চিত নই যে এটি বাস্তব হবে কিনা। তবে এখনও মনে করি, আলোচনার দরজা খোলা এবং সেটি চালিয়ে যাওয়াই ছিল সঠিক সিদ্ধান্ত।’

কোচিংয়ের আগে খেলোয়াড় হিসেবে ইতালিয়ান ফুটবলের সঙ্গে পরিচিত গার্দিওলা। ২০০১ থেকে ২০০৩ সালে তিনি ব্রেসিয়া ও এএস রোমার হয়ে খেলেছেন।

উল্লেখ্য, ইতালির ফুটবল বর্তমানে কঠিন সময় পার করছে। টানা তৃতীয়বারের মতো ফিফা বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই ব্যর্থতার পর থেকেই নতুন কোচ খোঁজার প্রক্রিয়া জোরদার হয়েছে।

/এফআইআর/
সম্পর্কিত
রদ্রি গোল্ডেন বল জিতলেও বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি
ফাইনালে ধাক্কাধাক্কির পরও আর্জেন্টাইন খেলোয়াড়ের শাস্তি চান না গাভি!
প্লাস্টিক সার্জারির পর নতুন লুকে ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না!
সর্বশেষ খবর
হজে কমলো বিমানের ভাড়া
হজে কমলো বিমানের ভাড়া
গ্যাসের চাপ কমে যাওয়ার কারণ জানালেন জ্বালানিমন্ত্রী 
গ্যাসের চাপ কমে যাওয়ার কারণ জানালেন জ্বালানিমন্ত্রী 
অনশন ভাঙার শর্ত জানালেন সোনম ওয়াংচুক
অনশন ভাঙার শর্ত জানালেন সোনম ওয়াংচুক
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার