‘ব্রাজিল-আর্জেন্টিনা নয়, নিজেদের মানসিকতাই আসল’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২৬, ১৯:৪৭আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১৯:৪৭

৮ বছর পর বাংলাদেশে ফিরেছে সাফ টুর্নামেন্ট। চলতি বছরের ৪ থেকে ১৭ নভেম্বর পল্টনের জাতীয় স্টেডিয়ামে হবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। মর্যাদার এই লড়াইয়ে শিরোপা জিততে মরিয়া বাংলাদেশ। 

সর্বশেষ ২০০৩ সালে সাফের মুকুট জিতেছিল বাংলাদেশ। নতুন কোচ থমাস ডুলির অধীনে বাংলাদেশ দল কাঙ্ক্ষিত সেই শিরোপা জিততে পারে কি না সেটিই দেখার অপেক্ষা। ডুলি অবশ্য সাফ জেতার চেয়েও হামজা-জামালদের খেলার মানসিকতায় পরিবর্তন দেখতে চান।

ঢাকায় আজ শনিবার হয়ে গেছে ১৫তম সাফের লোগো উন্মোচন। সেখানেই বাংলাদেশ কোচ বলেছেন, ‘খেলোয়াড় এবং কোচদের জন্য এটি একটি রোমাঞ্চকর ব্যাপার...। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো টুর্নামেন্ট, শুধু প্রীতি ম্যাচ নয়। টুর্নামেন্টের অন্য যেকোনো কিছুর চেয়ে বড় অর্থ রয়েছে এবং আমাদের একে অপরের সঙ্গে কাজ করার এবং একে অপরকে জানার খুব বেশি সময় ছিল না, বিশেষ করে মাঠে। তাই এটা কিছুটা চ্যালেঞ্জিং।’

সাফে বাংলাদেশের সবচেয়ে বড় বা প্রধান প্রতিপক্ষ ভারত। নেপালও শক্তিশালী। এ নিয়ে কোচ বলেছেন, ‘আমরা আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি বা ইংল্যান্ড বা এমন কোনো দলের বিপক্ষে খেলছি না, আমরা আমাদের প্রতিবেশী দলগুলোর বিপক্ষে খেলছি। যারা ফিফা র‍্যাঙ্কিংয়ে আমাদের থেকে একটু পিছিয়ে আছে বা র‍্যাঙ্কিংয়ে আমাদের থেকে একটু এগিয়ে আছে। মাঠে নামার সময় আমাদের কী ধরনের মানসিকতা থাকে তা খুবই গুরুত্বপূর্ণ।’

/এফআইআর/
সম্পর্কিত
এবারও মেসি ও তার সতীর্থরা বিশ্বকাপ ট্রফি জিতবে: বাংলাদেশ কোচ
পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ 
‘২০০ মানুষ ক্যামেরা হাতে আমাদের ভিডিও করছে, সত্যিই অসাধারণ’
সর্বশেষ খবর
‘একবারে চোখ চোখ তুইলা ফালামু’—এমপিকে বিএনপির কর্মীর হুমকি
‘একবারে চোখ চোখ তুইলা ফালামু’—এমপিকে বিএনপির কর্মীর হুমকি
নতুন মেরুকরণের পথে কওমি ঘরানার ৭ ইসলামপন্থি দল, লাভবান হবে কারা?
নতুন মেরুকরণের পথে কওমি ঘরানার ৭ ইসলামপন্থি দল, লাভবান হবে কারা?
মধ্যপ্রাচ্যে শান্তি ও ইরানের প্রতি পূর্ণ সমর্থন চীনের
মধ্যপ্রাচ্যে শান্তি ও ইরানের প্রতি পূর্ণ সমর্থন চীনের
গ্যাস সংকট: দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা
গ্যাস সংকট: দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি
‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী