কিরগিজস্তানে যাবে হামজার বাংলাদেশ? 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২৬, ১৯:১৭আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১৯:৩৩

আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। ঘরের মাঠের এই বড় আসরের আগে শক্তিশালী প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সে লক্ষ্যেই ফিফার সেপ্টেম্বর ও অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোকে কাজে লাগিয়ে একাধিক প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

পরিকল্পনা অনুযায়ী, এই দুই আন্তর্জাতিক উইন্ডোতে জাতীয় দলের জন্য অন্তত চারটি প্রীতি ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে। এর মধ্যে দুই থেকে তিনটি ম্যাচ কিরগিজস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে আয়োজিত একটি ত্রিদেশীয় ফুটবল সিরিজে অংশ নিতে বাংলাদেশকে অনানুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে কিরগিজস্তান ফুটবল ফেডারেশন।

এ প্রসঙ্গে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, ‘আমরা কিরগিজস্তানের কাছ থেকে অনানুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পেয়েছি। তাদের সঙ্গে আলোচনা করে সেপ্টেম্বর উইন্ডোতে সেখানে খেলার বিষয়ে পারস্পরিক সিদ্ধান্তে পৌঁছাবো।’

তবে কিরগিজস্তান সফর চূড়ান্ত না হলে বিকল্প হিসেবে ঢাকাতেই প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা বাফুফের।

সাফ চ্যাম্পিয়নশিপের আগে আন্তর্জাতিক মানের প্রতিপক্ষের বিপক্ষে নিয়মিত ম্যাচ খেলিয়ে হামজা চৌধুরীদের আরও প্রস্তুত করে তুলতে চায় দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
এবার বাফুফেকে এক হাজার ফুটবল উপহার দিলো পাকিস্তান 
রাতে বাংলাদেশ-সান মারিনো ম্যাচ, দেখবেন কোথায়?
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বশেষ খবর
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮
রফতানিতে বড় লক্ষ্যমাত্রা সরকারের
রফতানিতে বড় লক্ষ্যমাত্রা সরকারের
ব্যাংক কর্মকর্তাদের মামলা নিষ্পত্তি হবে দুই মাসে, কমবে হয়রানি
ব্যাংক কর্মকর্তাদের মামলা নিষ্পত্তি হবে দুই মাসে, কমবে হয়রানি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস