স্পেনই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য ছিল: আর্জেন্টিনার অ্যানালিস্ট মান্না 

স্পোর্টস ডেস্ক 
২৮ জুলাই ২০২৬, ১০:২০আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১১:৪৩

২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপানির্ধারণী ফাইনালে স্পেনই বিজয়ী হিসেবে ট্রফি পাওয়ার শতভাগ যোগ্য ছিল বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ভিডিও অ্যানালিস্ট মাতিয়াস মান্না। সেই সঙ্গে ফাইনাল ম্যাচ কেন্দ্রিক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ‘ষড়যন্ত্র তত্ত্ব’ সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন স্ক্যালোনির এই গুরুত্বপূর্ণ সহযোগী। 

এক অনুষ্ঠানে মান্না ফাইনাল ম্যাচের কৌশলগত দিক তুলে ধরে বলেন, “আমি ফাইনাল ম্যাচটি আরও দুই বা তিনবার দেখেছি। স্প্যানিশ দলটি ম্যাচে অনেক বেশি এগিয়ে ও ভালো ছিল। ম্যাচের অতিরিক্ত সময়ের খেলা আমি দেখিনি, কারণ অতিরিক্ত সময় মূলত চরম আবেগঘন একটি মুহূর্ত— সেখানে কৌশলগত বিষয়ের চেয়ে আবেগই বেশি কাজ করে।” 

স্পেনের শ্রেষ্ঠত্ব স্বীকার করলেও আর্জেন্টিনার নিজস্ব খেলার ধারার প্রশংসাও করেন তিনি। তিনি বলেন, “পাস আদান-প্রদান ও দলগত যোগসূত্র তৈরি করার একটি নিজস্ব ঐতিহ্য আছে আর্জেন্টিনার। আশা করি আজ থেকে ১৫ বছর পরেও দল একইভাবে খেলে যাবে। আমাদের বয়সভিত্তিক দলের তরুণরাও এখন এই একই দর্শনে ফুটবল খেলছে।”

সোশ্যাল মিডিয়ায় ফাইনাল নিয়ে তৈরি হওয়া নানা বিতর্ক ও তত্ত্ব খারিজ করে মান্না বলেন, “কোনও দল হেরে গেলে বা কোনও কিছু নিয়ে সামান্য সন্দেহ জাগলেই আজকাল এমনটা দেখা যায়। বিশেষ করে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে সবকিছু রেকর্ড থাকায় মানুষ কোনও মন্তব্য পেলেই সেটাকে নানাভাবে ঘুরিয়ে-পেঁচিয়ে ব্যাখ্যা করতে শুরু করে। মাঠে যা ঘটেছে তা স্পষ্ট; যে দলটি সেদিন মাঠে সেরা ফুটবল খেলেছে তাদের অভিনন্দন জানানো এবং আমাদের সামনে এগিয়ে যাওয়াই সমীচীন।”

বিশ্বকাপ সফর নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আর্জেন্টিনার এই ভিডিও অ্যানালিস্ট আরও জানান, কোচ লিওনেল স্ক্যালোনির নেতৃত্বে পুরো কোচিং স্টাফ নিজেদের সেরাটা উজাড় করে কাজ করেছে এবং খেলোয়াড়রাও মাঠের লড়াইয়ে অসাধারণ একটি দল হিসেবে নিজেদের প্রমাণ করেছেন। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
আরও একটি ক্লাব কিনছেন মেসি
সর্বশেষ খবর
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল