‘ট্রফিটা জিততে পারলে ভালো লাগতো’, ভক্তদের উদ্দেশে এমবাপ্পের খোলাচিঠি 

স্পোর্টস ডেস্ক 
২৮ জুলাই ২০২৬, ০৯:১৬আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১১:৪৪

উত্তর আমেরিকা বিশ্বকাপ সমাপ্ত হলেও টুর্নামেন্ট কেন্দ্রিক আলোচনার রেশ কাটেনি এখনও। ফুটবল বিশ্বের তারকা লিওনেল মেসি, কোচ লিওনেল স্ক্যালোনি ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পর এবার ভক্তদের উদ্দেশে খোলাচিঠি লিখেছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে ‘ধন্যবাদ’ ক্যাপশনে এই চিঠি প্রকাশ করেন তিনি, যা পরবর্তীতে ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপে’ তুলে ধরেছে। 

সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপে ১০টি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ‘গোল্ডেন বুট’ জয় করেছেন এমবাপ্পে। তবে ব্যক্তিগত এই অর্জন থাকলেও শিরোপা হাতছাড়া হওয়ার আফসোস লুকাননি ফরাসি অধিনায়ক। 

ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, “আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, এটা ভীষণ কষ্টদায়ক। এই সত্য তো লুকিয়ে রাখার কোনও উপায় নেই এবং আরও কয়েক দিন এই কষ্ট থাকবে। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গর্বের সঙ্গেই নিচ্ছি, তবে ট্রফিটা জিততে পারলে আরও ভালো লাগতো। সমর্থকদের আরও ভালো একটা সমাপ্তি উপহার দেওয়া উচিত ছিল আমাদের। কিন্তু গল্পের শেষ তো সব সময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না, আমরা শুধু নিজেদের সেরাটা দিতে পারি।”

নিজের এই অর্জনের পেছনে সতীর্থদের অবদান স্মরণ করে এমবাপ্পে লেখেন, “সতীর্থদের পরিশ্রম, পাস ও দলীয় ঐক্য ছাড়া এত গোল করা আমার পক্ষে সম্ভব ছিল না। এই স্বীকৃতি যতটা আমার, ততটা দলেরও।” নিজের ক্যারিয়ার নিয়ে অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, “ছোটবেলায় কমপক্ষে একটা বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমি তিনটি বিশ্বকাপ খেলেছি, একবার চ্যাম্পিয়ন হয়েছি এবং অধিনায়কত্ব করেছি। এটি আমি কখনোই ভুলবো না।”

চিঠিতে কোচ দিদিয়ের দেশম, কোচিং স্টাফ, ফিজিওথেরাপিস্ট, দলের রাঁধুনি, প্রশিক্ষক ও ড্রাইভারসহ পর্দার আড়ালের প্রতিটি মানুষকে ধন্যবাদ জানান ফরাসি ফরোয়ার্ড। একই সঙ্গে যুক্তরাষ্ট্রজুড়ে বিশ্বকাপ চলাকালে তাদের দেওয়া দারুণ আতিথেয়তার জন্য আয়োজকদের প্রতিও কৃতজ্ঞতা ও গর্ব প্রকাশ করেন এমবাপ্পে। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
চ্যাম্পিয়ন্স লিগগোল পেলেন এমবাপ্পে, ইন্টার মিলানকে হারালো রিয়াল
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
সর্বশেষ খবর
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল