সেমিফাইনালে শেখ রাসেল

শেখ রাসেল-ফেনী সকার ম্যাচেও কেঁপে উঠেছিল স্টেডিয়াম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৬, ২১:১১আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ২১:২১

স্বাধীনতা কাপপ্রথম দল হিসেবে কেএফসি স্বাধীনতা কাপে সেমিফাইনালে উঠেছে শেখ রাসেল। চার ম্যাচে দশ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ থেকে শেষ চারে খেলা নিশ্চিত করেছে দলটি। বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে টানা তিন ম্যাচ জয়ের পর ফেনী সকারের সঙ্গে গোলশূন্য ড্র করে শেখ রাসেল। সমানসংখ্যক ম্যাচে সকার ক্লাব ফেনীর সংগ্রহ তিন পয়েন্ট।
চৈত্রের প্রচণ্ড তাপে দৃশ্যত খেলোয়াড়রা ছিলেন ক্লান্ত। বিশেষ করে শেখ রাসেলের তারকা খেলোয়াড় ফিকরু তেফেইরা ছিলেন নিষ্প্রভ। প্রথমার্ধে কোনও দলই উল্লেখযোগ্য গোলের সুযোগ তৈরি করতে পারেনি। উল্টোদিকে প্রথমার্ধের ২৭ মিনিটে পুরো স্টেডিয়াম কেঁপে উঠে ভূমিকম্পে। সংবাদকর্মীরা ও গ্যালারির দর্শকরা সবাই ফাঁকা জায়গায় আশ্রয় নেন। তবে খেলোয়াড়রা সেটি অনুভব করেননি। ভূমিকম্পের সময় গ্যালারি ও প্রেসবক্সে আতঙ্কের সৃষ্টি হলেও ম্যাচ চলছিল নির্বিঘ্নে।
বিরতির পর ৬২ মিনিটে মোনায়েম খান রাজুর কর্নারে ফিকরুর হেড ক্রস পোস্টের উপর দিয়ে চলে যায়। শেষ দিকে চাপ সৃষ্টি করেও গোল পায়নি রাসেল। শেষ পর্যন্ত খেলা গোলশূন্যই থাকে।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী