বার্সার বিদায়

স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০১৬, ১২:৪৪আপডেট : ১৪ এপ্রিল ২০১৬, ১৩:৫৯

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-১ ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-০ ব্যবধানে হেরেছে বার্সা।
অ্যাটলেটিকোর হয়ে দুটি গোলই করেছেন অ্যান্তোনিও গ্রিজমান। এই হারের ফলে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে ছিটকে গেলো লুইস এনরিকের শিষ্যরা।
বুধবার রাতে ঘরের মাঠে দারুণ খেলেছে ডিয়েগো সিমিওনের শিষ্যরা। অবশ্য গোলের দেখা পেতে খানিকটা সময় নেয় অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচের ৩৬ মিনিটে হেড করে দারুণ এক গোল করে দলকে এগিয়ে নেন গ্রিজমান (১-০)। এই অর্ধে আর কোনও গোল হয়নি।

দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণ হলেও ৮৭ মিনিটে অভিজ্ঞ খেলোয়াড় ইনিয়েস্তা দলকে বিপদে ফেলেন। ডি বক্সের মধ্যে হ্যান্ডবল করেন তিনি। রেফারি তাকে হলুদ কার্ড দিয়ে অ্যাটলেটিকোকে পেনাল্টি উপহার দেন। পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে অ্যাটলেটিকোর জয় নিশ্চিত করেন গ্রিজমান।

হারলেও ম্যাচে সব দিক দিয়েই এগিয়ে ছিল বার্সেলোনা। বলের ৭৭ শতাংশ দখল ছিল তাদের কাছে। অনটার্গেটে ১৩টি শট নিয়েছিল কাতালানরা। অন্যদিকে অন টার্গেটে ৯টি শট নিয়েছিল অ্যাটলেটিকো। অ্যাটলেটিকো ১টি কর্নার পেলেও বার্সা পেয়েছে ৪টি।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম