ফুটবলে ফিরছেন পেলে!

স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০১৬, ১৯:২১আপডেট : ১৪ এপ্রিল ২০১৬, ১৯:৩১

ফুটবলে ফিরছেন পেলে! ব্রাজিল দলের হয়ে সেই ১৬ বছরে অভিষেক হয়েছিল কিংবদন্তি ফুটবলার পেলের। কিন্তু ওই সময় অল্প বয়সে অলিম্পিকে খেলার অনুমতি না থাকায় ব্রাজিলের হয়ে খেলতে পারেননি। সেই আক্ষেপ ঝরেছে ব্রাজিলীয় তারকার কণ্ঠে। তাই এবার ব্রাজিলে আসন্ন রিও অলিম্পিকে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন পেলে। এরসঙ্গে মজা করেই বলেছেন অবসর ভেঙে ফুটবলে ফিরছেন সাবেক এই তারকা!
পেলে বলেছেন, ‘আমার মনে হয় আমি এই প্রতিযোগিতাকে সামনে রেখে প্রস্তুতি নিতে পারবো। মনে হচ্ছে ব্রাজিলের হয়ে শিরোপাও জিততে পারবো। তাই ৫ মাসের মধ্যেই আমাকে প্রস্তুত হতে হবে।’
তিনি আরও বলেন, ‘ব্রাজিলের এই এক শিরোপাই অলিম্পিকে জেতা হয়নি। এমনকি এই টুর্নামেন্টে আমারও খেলার ‍সুযোগ হয়নি। আর এবার ব্রাজিলেই এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।’
/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম