মোরসালিন-রাকিবরা ‘খেপ’ খেললে কী শাস্তি হবে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২৬, ১৯:৫৪আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১৯:৫৪

জাতীয় দলের ফুটবলাররা বিভিন্ন সময় ‘খেপ’ ফুটবল খেলে থাকেন। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই সমালোচনা চলছে। এবার শেখ মোরসালিন, রাকিবদের ‘খেপ’ খেলা নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

রবিবার বিকালে বাফুফে ভবনে সাংবাদিকদের এ বিষয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘এ রকম বিষয় আমাদের সামনে এলে গুরুত্ব দিয়ে দেখবো। সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

সেপ্টেম্বরে জাতীয় দলের ফিফা উইন্ডো রয়েছে। এ সময়ে কিরগিজস্তানে খেলার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। পাশাপাশি ঢাকায় একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও করছে বাফুফে। জাতীয় দল কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি, ‘আমরা বাংলাদেশে টুর্নামেন্ট আয়োজনের জন্য দুই দেশের সম্মতি পেয়েছি। আবার কিরগিজস্তানেও আমাদের আমন্ত্রণ রয়েছে। জাতীয় দল কমিটির সভায় আমরা সিদ্ধান্ত নেবো- ঘরের মাঠে টুর্নামেন্ট করবো নাকি বাইরে যাবো।’

সেপ্টেম্বরের ফিফা উইন্ডোর আগে ঘরোয়া ফুটবল শুরু করার পরিকল্পনা রয়েছে বাফুফের। বর্তমানে তিনটি ক্লাব ফিফার নিষেধাজ্ঞায় রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ১০টি দল নিয়েই ঘরোয়া ফুটবল শুরু হবে বলে জানিয়েছেন তাবিথ, ‘নির্ধারিত সময়ে খেলা শুরু হবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে দশ দল লিগে অংশগ্রহণ করবে।’

নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষেত্রে বাফুফে সহায়তা করছে কি না-এমন প্রশ্নের জবাবে তাবিথ বলেন, ‘ফিফাকে আমরা চিঠি লিখেছি। কিন্তু ফিফা খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে খুব শক্ত অবস্থানে। আংশিক পেমেন্টর সুযোগ আছে যারা আমাদের সহায়তা চেয়েছে, এই বিষয়ে আমরা আলোচনা করেছি। যারা মনে করেছে দরকার নেই, তারা যোগাযোগ করেনি।’

এদিকে বাফুফের টেকনিক্যাল সেন্টারের জন্য অর্থ দেবে ফিফা। এজন্য বাফুফের নিজস্ব জমি প্রয়োজন। কক্সবাজারের রামু উপজেলায় ২৫ একর জমি চেয়েছিল বাফুফে। তবে আপাতত ১৫ একর জমি পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

এ বিষয়ে বাফুফে সভাপতি বলেন, ‘সরকার আমাদের ১৫ একর দিচ্ছে। আমরা জমির মিউটেশন বাবদ ১ লাখ টাকা দেবো। জমি বাফুফের নামে হলে ফিফার সাথে পরবর্তী প্রক্রিয়ায় আগাবো।’

এছাড়া শিগগিরই তিনটি স্টেডিয়াম বাফুফের ব্যবহারের জন্য পাওয়ার কথাও জানানো হয়েছে।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ফিফা সভাপতিকে কোনও সমর্থন জানায়নি বাফুফে: তাবিথ আউয়াল
ফিফার নিষেধাজ্ঞা কাটাতে সময় মিললো আরও চার দিন
ঢাকার সাফে কুয়েত-লেবাননের মতো দল নেই কেন?
সর্বশেষ খবর
মেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশমন্ত্রী
মেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশমন্ত্রী
দেশের ইতিহাসে দ্বিতীয়বার সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন
দেশের ইতিহাসে দ্বিতীয়বার সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন
হেরে যাবে জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত জোট?
হেরে যাবে জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত জোট?
বিদ্যুৎ নিয়ে বিচারকের ‘সমালোচনা’, আদালতে ভাঙচুর-বিক্ষোভ
বিদ্যুৎ নিয়ে বিচারকের ‘সমালোচনা’, আদালতে ভাঙচুর-বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার