ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম ট্রফি আর্সেনালের

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০২৬, ২৩:২৩ আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ২৩:৩৯

পেপ গার্দিওলা দায়িত্বে নেই। নতুন কোচ এনসো মারেস্কার অধীনে মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ম্যানচেস্টার সিটি। তবে শুরুটা হলো হতাশার। আর্সেনালের কাছে ৩-০ গোলে উড়ে গেছে সিটি।

এই জয়ে কার্ডিফে কমিউনিটি শিল্ডের শিরোপা জিতেছে মিকেল আর্তেতার দল। প্রিমিয়ার লিগ ও এফএ কাপ চ্যাম্পিয়নের মধ্যকার এই ম্যাচ দিয়েই শুরু হয় ইংলিশ ফুটবলের নতুন মৌসুম। আর্সেনালের দারুণ এই জয় প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার অভিযানে তাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে আর্সেনাল। ম্যাচ শুরুর মাত্র ২৪ সেকেন্ডেই দলকে এগিয়ে দেন রিকার্দো ক্যালাফিওরি। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কাই হাভার্টজ।

প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে। বিরতির পরও আর্সেনালের দাপট অব্যাহত থাকে। ৪৮ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন মার্টিন ওডেগার্ড।

এরপর আর কোনও গোল হয়নি। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে কমিউনিটি শিল্ডের শিরোপা উদযাপন করেছে গানাররা। প্রতিযোগিতামূলক আসরে এটিই মৌসুমে তাদের প্রথম ট্রফি।

/টিএ/এম/
সম্পর্কিত
ঘরের মাঠে ১০ জনের টটেনহ্যামের বিরুদ্ধে পয়েন্ট হারালো ম্যানচেস্টার ইউনাইটেড
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
ডার্বির ভুলের খেসারত, দায়িত্ব থেকে সরানো হলো ভিএআর কর্মকর্তাকে
সর্বশেষ খবর
জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরে যা থাকছে
জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরে যা থাকছে
নতুন চাকরির আনন্দ নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন আনোয়ার
নতুন চাকরির আনন্দ নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন আনোয়ার
প্যারিসে দাঙ্গার মধ্যে লুটপাট, চুরি গেলো মেসির জার্সি ও আর্মব্যান্ড
প্যারিসে দাঙ্গার মধ্যে লুটপাট, চুরি গেলো মেসির জার্সি ও আর্মব্যান্ড
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের