হাতাহাতির ঘটনায় ১৫ ম্যাচ নিষিদ্ধ আল আমিনের উপলব্ধি, ‘আমার ভুল হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২৬, ১৯:২৩ আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৯:২৩

গত জুনে মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে আলোচিত হাতাহাতির ঘটনায় বড় শাস্তি পেয়েছেন আল আমিন। বাংলাদেশের এই স্ট্রাইকারকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ওই ম্যাচের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত মিডফিল্ডার মিরাজুল ইসলামকেও দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি দুই ফুটবলারকেই ১ হাজার ৫০০ ডলার করে জরিমানা করা হয়েছে।

এমন শাস্তির খবর পেয়ে হতাশ আল আমিন। মঙ্গলবার বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘ওই সময় কী থেকে কী হয়েছিল বুঝতে পারিনি। আসলে ভাই, আমি অনুতপ্ত। মাঠে এমনটি করা ঠিক হয়নি। আমার ভুল হয়েছে।’

এরপরই ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন আল আমিন। তিনি বলেছেন, ‘আমি আবেদন করবো। যেন শাস্তি মওকুফ করা হয়। বাফুফেও আমাকে সাহায্য করছে।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
টাইব্রেকারে সেশেলসকে হারালো বাংলাদেশ
হামজারা না পারলেও বায়েজিদরা আটকে দিয়েছে ইন্দোনেশিয়াকে
প্রথম মিনিটে গোল করেও পর্তুগালের কাছে হার বাংলাদেশের
সর্বশেষ খবর
গাজার শিশুদের জন্য এক লাখ পাউন্ডের বেশি সংগ্রহ হামজার
গাজার শিশুদের জন্য এক লাখ পাউন্ডের বেশি সংগ্রহ হামজার
মর্গে মরদেহের সঙ্গে ‘বিকৃত যৌনাচার’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে হুমকির অভিযোগ
মর্গে মরদেহের সঙ্গে ‘বিকৃত যৌনাচার’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে হুমকির অভিযোগ
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের আগের দিন ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের আগের দিন ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগেই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তাপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগেই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তাপ
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন