সেমিতে মুখোমুখি রিয়াল-ম্যানসিটি ও বায়ার্ন-অ্যাটলেটিকো

স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০১৬, ১৭:১৮আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ১৭:২১

সেমিতে মুখোমুখি রিয়াল-ম্যানসিটি ও বায়ার্ন-অ্যাটলেটিকো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের ড্র অনুষ্ঠিত হয়েছে। ফাইনালের লড়াইয়ে উঠতে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

২৬ এপ্রিল প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে সিটি এবং রিয়াল। পরদিনই অ্যাটলেটিকোর মাটিতে খেলবে বায়ার্ন। আর ফিরতি লেগ হবে ৩ এবং ৪ মে।

২০১৫-১৬ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয় নিয়নে। সেখানে প্রথমেই উঠে আসে সিটির নাম। তারপরই ওঠে রিয়ালের নাম। ড্রয়ের নিয়ম অনুযায়ী প্রথম দুই দল একে অপরের মুখোমুখি হবে। আর প্রথমে সিটির নাম ওঠায় প্রথম লেগ হবে ম্যানচেস্টার সিটির মাঠে।

এর আগে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কেবল দুবার খেলেছে ম্যানচেস্টার সিটি। ২০১২-১৩ মৌসুমে ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। আর সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-২ গোলে জেতে রিয়াল।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম