আর্জেন্টাইন আলভারেজকে পাচ্ছে না বার্সেলোনা 

স্পোর্টস ডেস্ক 
২০ আগস্ট ২০২৬, ১৫:৫৬ আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১৫:৫৬

আর্জেন্টিনার স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে পাওয়ার কম চেষ্টা করেনি বার্সেলোনা। কিন্তু এখন তাকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। অ্যাতলেতিকো মাদ্রিদের শীর্ষ পর্যায় থেকে আগেই  জানিয়ে দেওয়া হয়েছিল আলভারেজ বিক্রির জন্য নয়। হয়তো তা বুঝেই আর্জেন্টাইন এই স্ট্রাইকারকে কেনার পরিকল্পনা বাদ দিয়েছে কাতালান জায়ান্ট।

এক সূত্রের বরাত দিয়ে ইএসপিএন তাদের প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। অবশ্য ওই সূত্রের বরাত দিয়েই গণমাধ্যমটি লিখেছে, আলভারেজকে পাওয়ার আশা একেবারে ছেড়ে দেয়নি কাতালান ক্লাবটি। সম্ভবত আগামী জানুয়ারিতে আবার সেই চেষ্টা করতে চায় তারা।

অ্যাতলেতিকো মাদ্রিদের প্রেসিডেন্ট এনরিক সেরেজোও বুধবার স্পষ্ট করে জানিয়ে দেন, ‘আলভারেজ বিক্রির জন্য নয়। সে আমাদের খেলোয়াড় এবং আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ।’

তার পরেই লেভানদোভস্কি ও ফেরান তরেস চলে যাওয়ায় সেই শূন্যতা পূরণে জোর দিয়েছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে সুখবর পেলো বার্সেলোনা
ইয়ামালের জোড়া আঘাতে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো স্পেন
সিটির শাস্তি হলেই হাল্যান্ডকে নিয়ে রিয়াল-বার্সার যুদ্ধ!
সর্বশেষ খবর
রাবির ঘটনায় ছাত্রদলকে দায়ী করলো এনসিপি, বিচার দাবি
রাবির ঘটনায় ছাত্রদলকে দায়ী করলো এনসিপি, বিচার দাবি
মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আহমেদ শাহীন
মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আহমেদ শাহীন
আবারও নরওয়েকে হারালো পর্তুগাল, বড় দুঃসংবাদ পাচ্ছে ম্যানসিটি?
আবারও নরওয়েকে হারালো পর্তুগাল, বড় দুঃসংবাদ পাচ্ছে ম্যানসিটি?
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য নতুন একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য নতুন একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের