বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপের স্বপ্ন দেখছেন রোনান-ডেকলান

স্পোর্টস ডেস্ক
২৬ আগস্ট ২০২৬, ১৫:১২ আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ২০:১৩

ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে এমএলএসে আলো ছড়াচ্ছেন দুই ভাই কাভান ও কুইন সুলিভান। আর তাদের যমজ ভাই রোনান ও ডেকলান সুলিভান নিজেদের দক্ষিণ এশীয় ঐতিহ্যের সঙ্গে নতুন করে যুক্ত করেছেন।

মালদ্বীপে ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস টাইব্রেকারে জিতে ২০২৬ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ যুব দল। এপ্রিলের এই শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাই রোনান ও ডেকলান। 

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ দিয়েই বাংলাদেশের হয়ে অভিষেক করেন রোনান ও ডেকলান সুলিভান। নিজেদের প্রথম টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স করেন রোনান। পাকিস্তানের বিপক্ষে জোড়া গোলসহ ফাইনালে শেষ পেনাল্টি শটে গোল করে শিরোপা এনে দেন বাংলাদেশকে। দুই ম্যাচে মাঠে নেমে নিজের ঝলক দেখিয়েছেন ডেকলানও।

গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে এই দুজন কথা বলেছেন। জানিয়েছেন বাংলাদেশের ফুটবল নিয়ে তাদের ভবিষ্যৎ লক্ষ্য।

শুনতে অবাস্তবই মনে হতে পারে। পুরুষ কিংবা নারী কোনও বিশ্বকাপেই এখন পর্যন্ত ভারতীয় উপমহাদেশের কোনও দেশ খেলতে পারেনি। অথচ আন্তর্জাতিক ফুটবল নিয়ে বাংলাদেশে উন্মাদনার কমতি নেই। 

পুরুষদের বিশ্বকাপে দলের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের সঙ্গে দেশের একটি সেতুও তৈরি হচ্ছে। আর এই দুই বিষয় মিলিয়ে বাংলাদেশের ফুটবলের সামনে খুলে যেতে পারে সম্পূর্ণ নতুন এক সম্ভাবনার দুয়ার।

বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত ডেকলান সেই স্বপ্নের কথাই বলছেন। তার ভাষায়, বিশ্বকাপে যদি ৬৪টি দল অংশ নেয়, তাহলে তার কথা হচ্ছে, ‘আমরা যদি এসব খেলোয়াড়কে নিয়ে আসতে পারি, তখন আমাদের যোগ্যতা অর্জনের সুযোগ আছে।’

তার কাছে সেটিই স্বপ্ন। আর শেষ পর্যন্ত সেটিই চূড়ান্ত লক্ষ্য। ডেকলান তার বন্ধু, সাবেক ইউনিয়ন অ্যাকাডেমির সতীর্থ এবং পেন স্টেটের উইঙ্গার নেহান হাসানের কথাও উল্লেখ করেছেন। সম্ভাব্য সংযোজন হিসেবে বলেছেন স্ট্যানফোর্ডের স্ট্রাইকার ট্রেভর ইসলামের নামও। তার আশা, সামনে এমন আরও অনেক সম্ভাবনাময় খেলোয়াড়কে বাংলাদেশের প্রকল্পের সঙ্গে যুক্ত করা যাবে।

রোনানের কাছেও স্বপ্নটা একই রকম। তার ভাষায়, ‘দেশের হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পেলে সেটা হবে অবিশ্বাস্য। বাংলাদেশকে নিয়ে যে ভালোবাসা ও সমর্থন দেখেছি, এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি।’

 

 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশের দর্শকদের সামনে খেলতে মুখিয়ে আছেন শমিত
ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপে ভারত কাদের নিয়ে আসছে
গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের দেওয়া তালা ভেঙে অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার করলো ছাত্রদল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দেওয়া তালা ভেঙে অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার করলো ছাত্রদল
যুক্তরাষ্ট্রের জবাব সন্তোষজনক নয়, বললো ইরান
যুক্তরাষ্ট্রের জবাব সন্তোষজনক নয়, বললো ইরান
বড়দিন উদযাপনে চাওয়া হয়েছিল ২ কোটি, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি টাকা
বড়দিন উদযাপনে চাওয়া হয়েছিল ২ কোটি, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি টাকা
রাস্তায় পাওয়া মুড়ির প্যাকেট ঘরে নিতেই বিস্ফোরণ, দগ্ধ হয়ে হাসপাতালে জামায়াত নেতা
রাস্তায় পাওয়া মুড়ির প্যাকেট ঘরে নিতেই বিস্ফোরণ, দগ্ধ হয়ে হাসপাতালে জামায়াত নেতা
সর্বাধিক পঠিত
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক