দেড় ঘণ্টা আগে বাফুফের ঘোষণা, জোন্সের দলের সংবাদ সম্মেলন নিয়ে রহস্য!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৬, ১৩:৩০আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১৩:৩০

এক দিন আগে অনূর্ধ্ব-২০ দলের সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। বাফুফে ঘোষণা দেওয়ার পর সেটি আবার বাতিলও করে। আজ বৃহস্পতিবার দুপুর ১টায় হঠাৎ করে বাফুফে জানায়, দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে দলের সংবাদ সম্মেলন!

তবে তাড়াহুড়ো করে মাত্র দেড় ঘণ্টা আগে সংবাদ সম্মেলনের কথা কেন গণমাধ্যমকে জানানো হলো, তাৎক্ষণিকভাবে এর কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি।

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে নিয়ে এরই মধ্যে বিপাকে রয়েছেন বাফুফের কর্মকর্তারা। তাকে বরখাস্ত করা হতে পারে—এমন গুঞ্জনও ছিল। এ নিয়ে কর্মকর্তাদের মধ্যে একাধিক দফা বৈঠক হয়েছে। শেষ পর্যন্ত জোন্সকে রেখে এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে উজবেকিস্তানে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আজকের সংবাদ সম্মেলন নিয়েও শুরু থেকে ছিল নানা সংশয়। বাফুফের কেউ কেউ আগে থেকেই সংবাদ সম্মেলন না করার পক্ষে ছিলেন। মূল চিন্তার বিষয় ছিল, সংবাদ সম্মেলনে জেরার্ড জোন্স কী বলে বসেন! এসব কারণেই একপর্যায়ে সংবাদ সম্মেলন বাতিলের সিদ্ধান্ত হয়।

কিন্তু দুপুরে হঠাৎ করেই সিদ্ধান্ত বদলায়। ঠিক হয়, সংবাদ সম্মেলন হবেই। আর সেই সিদ্ধান্তের পরই মাত্র দেড় ঘণ্টা আগে গণমাধ্যমকে সংবাদ সম্মেলনের খবর জানায় বাফুফে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
কেউ বলেনি আমাকে বরখাস্ত করা হয়েছে, ভুয়া খবর: জোন্স  
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
সর্বশেষ খবর
সালমান শাহ হত্যা: ডনের ৫ দিনের রিমান্ড
সালমান শাহ হত্যা: ডনের ৫ দিনের রিমান্ড
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে চার দেশের জনশক্তি রফতানিকারকদের উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে চার দেশের জনশক্তি রফতানিকারকদের উদ্বেগ
অদৃশ্য অক্ষরের অভয়ারণ্য: নাগরিক জীবনের আইনি যাত্রাপথ 
অদৃশ্য অক্ষরের অভয়ারণ্য: নাগরিক জীবনের আইনি যাত্রাপথ 
ম্যানচেস্টার সিটি ছেড়ে নতুন ক্লাবে গিয়ে কী বললেন স্প্যানিশ মিডফিল্ডার 
ম্যানচেস্টার সিটি ছেড়ে নতুন ক্লাবে গিয়ে কী বললেন স্প্যানিশ মিডফিল্ডার 
সর্বাধিক পঠিত
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ