১২৩ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে বারকোলা

স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট ২০২৬, ১৯:৫৮আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১৯:৫৮

অ্যানফিল্ডে আবারও বড় অঙ্কের বাজি লিভারপুলের। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে ফ্রান্সের ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলাকে দলে টেনেছে ইংলিশ ক্লাবটি। ২৩ বছর বয়সী এই তারকার জন্য সর্বোচ্চ ১২৩ মিলিয়ন পাউন্ড খরচ করবে লিভারপুল।

পিএসজি শুরুতে বারকোলার মূল্য ধরেছিল ১৪৫ মিলিয়ন পাউন্ড। শেষ পর্যন্ত ১০৬ মিলিয়ন পাউন্ডের মূল চুক্তির পাশাপাশি বিভিন্ন শর্ত পূরণ হলে আরও ১৭ মিলিয়ন পাউন্ড দেওয়ার বিষয়ে দুই ক্লাব একমত হয়েছে।

বারকোলার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে লিভারপুল। এ নিয়ে এবারের গ্রীষ্মে অ্যানফিল্ডে নতুন খেলোয়াড় হিসেবে তার অবস্থান পঞ্চম।

এর আগে উইঙ্গার ভিক্টর মুনোজ এবং ডিফেন্ডার জেরেমি জ্যাকেট, রোনাল্ড আরাউহো ও ইফেয়ানি এনদুকওয়েকে দলে ভিড়িয়েছে লিভারপুল।

লিভারপুলে যোগ দিতে সময় লেগেছে অনেকটা। তবে শেষ পর্যন্ত স্বপ্নের ক্লাবে আসতে পেরে দারুণ খুশি বারকোলা। প্রতিক্রিয়ায় বলেছেন, ‘অনেক সময় লেগেছে, কিন্তু আজ আমি খুবই খুশি। লিভারপুলের হয়ে খেলতে পারবো এটা দারুণ অনুভূতি। এখন শুধু মাঠে নামতে এবং খেলতে চাই।’ 

অ্যানফিল্ডে এসেই নিজের লক্ষ্যও পরিষ্কার করে দিয়েছেন তিনি, ‘আমি অনেক বড় কিছু অর্জন করতে চাই। সবার আগে প্রিমিয়ার লিগ জেতা—এটা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি।’

/এফআইআর/
সম্পর্কিত
মুনোজের গোলে হার এড়ালো লিভারপুল
অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস এবার লিভারপুলের মালিকানায়?
ইরাওলার প্রথম পরীক্ষায় সফল লিভারপুল
সর্বশেষ খবর
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি
জুডিশিয়াল সার্ভিসের জন্য হবে আলাদা বেতনস্কেল
জুডিশিয়াল সার্ভিসের জন্য হবে আলাদা বেতনস্কেল
পশ্চিমা চাপ সামলাতে চীনেই ভরসা রাশিয়া ও ইরানের
পশ্চিমা চাপ সামলাতে চীনেই ভরসা রাশিয়া ও ইরানের
বেতন বাড়বে তিন ধাপে, সব ভাতা কার্যকর ২০২৮ সালের জানুয়ারিতে
বেতন বাড়বে তিন ধাপে, সব ভাতা কার্যকর ২০২৮ সালের জানুয়ারিতে
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা